শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
মন্ত্রীদের জন্য গাড়ি কেনার অতি আগ্রহের কারণ কী, প্রশ্ন টিআইবির
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫, ১০:৩২ পিএম

অর্থ মন্ত্রণালয় থেকে প্রথম দফায় নাকচ হওয়ার পরও ভবিষ্যৎ মন্ত্রীদের জন্য অতিরিক্ত দামে বিলাসবহুল গাড়ি কেনার বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিআগ্রহ নিয়ে প্রশ্ন তুলেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। সংস্থাটি বলছে, এ ধরনের কেনাকাটার পেছনের কারণ অনুসন্ধান জরুরি।

বুধবার (১৭ সেপ্টেম্বর) এক বিবৃতিতে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, মন্ত্রীদের পরিবহন সুবিধা নিয়ে ইতোমধ্যেই আইনে পরিষ্কারভাবে উল্লেখ আছে। সেখানে হঠাৎ করে জনপ্রশাসন মন্ত্রণালয় কেন আইন বহির্ভূতভাবে ভবিষ্যৎ মন্ত্রীদের জন্য বিলাসবহুল টয়োটা ল্যান্ড ক্রুজার কেনার উদ্যোগ নিয়েছে, তা বোধগম্য নয়।

তিনি প্রশ্ন তোলেন, অন্তর্বর্তী সরকার যদি এ সিদ্ধান্ত অনুমোদন দেয়, তবে কোন যুক্তিতে এ প্রাধান্য দিল? পরবর্তী সরকারের মন্ত্রীদের কাছে এ সিদ্ধান্ত গ্রহণযোগ্য হবে, তার নিশ্চয়তা কোথায়? ব্যয় সংকোচনের ঘোষণার পরও কেন সরকার এমন স্ববিরোধী পথে যাচ্ছে?

টিআইবির মতে, এই প্রস্তাব এক শ্রেণির আমলাদের তোষামোদ ও ব্যক্তিস্বার্থে প্রভাব বিস্তারের চর্চারই পুনরাবৃত্তি, যা বিগত কর্তৃত্ববাদী সরকারের আমলে স্বাভাবিকতায় রূপ নিয়েছিল।

ড. জামান বলেন, দ্বাদশ জাতীয় সংসদের এমপিদের শুল্কমুক্ত সুবিধায় আমদানি করা বিলাসবহুল গাড়ি অব্যবহৃত অবস্থায় কমদামে পাওয়া যাচ্ছে। অথচ ‘বিদ্যমান গাড়ি দিয়ে নির্বাচনী এলাকা সফর করা কষ্টসাধ্য হবে’—এই যুক্তি দেখিয়ে নতুন গাড়ি কেনার প্রস্তাব অত্যন্ত অবিবেচনাপ্রসূত ও অগ্রহণযোগ্য।

তিনি জোর দিয়ে বলেন, অতিউৎসাহী আমলাদের এমন তোষণমূলক আচরণ অবিলম্বে বন্ধ করতে হবে। ভবিষ্যৎ মন্ত্রীদের জন্য গাড়ি কেনার প্রস্তাব বাতিল করে বিষয়টি পরবর্তী সরকারের সিদ্ধান্তের জন্য স্থগিত রাখা উচিত।


স্বদেশ প্রতিদিন/এনআর


আরও সংবাদ   বিষয়:  মন্ত্রী   গাড়ি   টিআইবি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close