বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
মুন্সীগঞ্জের গজারিয়ায় যুবদলের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ
গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫, ১০:০৯ পিএম
গাছের চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন মুন্সীগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মোজাম্মেল হক মুন্না

গাছের চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন মুন্সীগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মোজাম্মেল হক মুন্না

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)র ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে মুন্সীগঞ্জের গজারিয়ায় যুবদলের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ ও বৃক্ষ রোপণ করা হয়েছে।

আজ বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকালে হোসেন্দী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সহস্রাধিক শিক্ষার্থীর মধ্যে চারা বিতরণ ও ক্যাম্পাসে চারা রোপণ করা হয়।

এদিন শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন মুন্সীগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মোজাম্মেল হক মুন্না। অতিথি ছিলেন হোসেন্দী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খবীর আহম্মেদ।

এ সময় আরো উপস্থিত ছিলেন গজারিয়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খন্দকার জালাল রিমু, সদস্য সচিব নাজির আহমেদ সিকদার, যুবদলের যুগ্ম আহ্বায়ক নজরুল মেম্বার, মাসুম আহমেদ, মো. সোবহান প্রধান ও গজারিয়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মিজানুর রহমানসহ যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা।

শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ শেষে মুন্সীগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মোজাম্মেল হক মুন্না বলেন, “আমাদের পরবর্তী প্রজন্মকে সুস্থ স্বাভাবিক ভাবে বাঁচিয়ে রাখতে, পরিবেশ রক্ষায় ও সবুজ বাংলাদেশ গড়তে যুবদলের উদ্যোগে গজারিয়া উপজেলার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে পর্যায়ক্রমে চারা বিতরণ ও ক্যাম্পাসে ফাঁকা স্থানে গাছের চারা রোপণ ও পরিচর্যা কার্যক্রম চলমান থাকবে।”


স্বদেশ প্রতিদিন/আইএমএস



আরও সংবাদ   বিষয়:  মুন্সীগঞ্জ   গজারিয়া   যুবদল  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close