মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অর্থায়নের বিতর্ক দিয়ে শুরু হলো কপ-৩১ জলবায়ু সম্মেলন      ● রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে      ● তথ্যসেবা ও জনপ্রিয়তায় এগিয়ে স্বদেশ প্রতিদিন : মজিবুর রহমান চৌধুরী      ● এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ       ● গণহত্যার পর পাসপোর্ট-এনআইডি চাওয়া লজ্জাহীনতার নতুন নমুনা : রিজভী      ● ফেব্রুয়ারির আগে হচ্ছে না পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা      ● টিএসসিতে ককটেল বিস্ফোরণ, দুইজনকে আটক করল ছাত্রদল      ● অক্টোবরে কমেছে মূল্যস্ফীতি       ● বাড়ির গেটের সামনে এসএসসি পরীক্ষার্থীকে বখাটে কিশোরের ছুরিকাঘাত      ● চন্দ্রায় আজমেরী পরিবহনের বাসে আগুন      ● কোর্ট ম্যারেজ সম্পর্কে ইসলাম কী বলে?      ● চীনে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জনের প্রাণহানি      
ইলিশের প্রথম চালান গেল ভারতে
যশোর প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫, ৯:০২ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

শারদীয় দূর্গোৎসব উপলক্ষে ভারতে ইলিশ রপ্তানি শুরু হয়েছে।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টার পর বেনাপোল স্থলবন্দর দিয়ে আটটি ট্রাকে করে প্রথম চালানে ৩৭ দশমিক ৪৬ মেট্রিক টন ইলিশ ভারতে পাঠানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বেনাপোল বন্দর মৎস্য কোয়ারেন্টিন কর্মকর্তা সজীব সাহা।

রপ্তানিকৃত ইলিশ পাঠিয়েছে সততা ফিশ, স্বর্ণালি এন্টারপ্রাইজ, তানিশা এন্টারপ্রাইজ, বিশ্বাস এন্টারপ্রাইজ ও লাকি ট্রেডিং। অপরদিকে ভারতের আমদানিকারক প্রতিষ্ঠানগুলো হলো ন্যাশনাল ট্রেডিং, এফএনএস ফিশ, জয় শান্তসী, মা ইন্টারন্যাশনাল ও আরজে ইন্টারন্যাশনাল।

সরকার এ বছর দুর্গাপূজা উপলক্ষে মোট ১ হাজার ২০০ মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমোদন দিয়েছে। অনুমোদনপ্রাপ্ত ৩৭ প্রতিষ্ঠানের মধ্যে একটি প্রতিষ্ঠান ৫০ টন, ২৫টি প্রতিষ্ঠান ৩০ টন করে ৭৫০ টন, ৯টি প্রতিষ্ঠান ৪০ টন করে ৩৬০ টন এবং দুটি প্রতিষ্ঠান ২০ টন করে মোট ৪০ টন ইলিশ রপ্তানি করতে পারবে। রপ্তানির সময়সীমা ৫ অক্টোবর পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। প্রতিকেজি ইলিশের রপ্তানি মূল্য নির্ধারণ করা হয়েছে ১২ দশমিক ৫ মার্কিন ডলার।

সরকারি অনুমোদনের শর্তে বলা হয়েছে, প্রয়োজনে যেকোনো সময় ইলিশ রপ্তানি বন্ধ করা যাবে এবং মৎস্য আহরণে কোনো বিধিনিষেধ আরোপ হলে রপ্তানির অনুমতিও স্বয়ংক্রিয়ভাবে বাতিল হবে।

উল্লেখ্য, ২০১২ সালের আগে নিয়মিত ইলিশ রপ্তানি হলেও উৎপাদন কমে যাওয়ায় তা বন্ধ করা হয়। তবে দুর্গোৎসবে বিশেষ বিবেচনায় কয়েক বছর ধরে আবার রপ্তানির অনুমতি দেওয়া হচ্ছে। গত বছর ২ হাজার ৪২০ মেট্রিক টনের অনুমোদন থাকলেও রপ্তানি হয়েছিল মাত্র ৫৩২ মেট্রিক টন। ২০২৩ সালে ৩৫০০ টনের অনুমতি থাকলেও রপ্তানি হয় ৬৩১ দশমিক ২৪ টন, ২০২২ সালে ২৯০০ টনের অনুমতিতে রপ্তানি হয় ১৩০০ টন, আর ২০২১ সালে ৪৬০০ টনের অনুমোদনে রপ্তানি হয়েছিল ১ হাজার ৬৯৯ মেট্রিক টন ইলিশ।

রপ্তানিকারক সাইফুল ইসলাম বলেন,“ইলিশ রপ্তানি দুই দেশের বাণিজ্য ও সৌহার্দ্য সম্পর্ককে আরও জোরদার করবে।”



স্বদেশ প্রতিদিন/শাহো


আরও সংবাদ   বিষয়:  ইলিশ   ভারত   যশোর   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close