মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অর্থায়নের বিতর্ক দিয়ে শুরু হলো কপ-৩১ জলবায়ু সম্মেলন      ● রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে      ● তথ্যসেবা ও জনপ্রিয়তায় এগিয়ে স্বদেশ প্রতিদিন : মজিবুর রহমান চৌধুরী      ● এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ       ● গণহত্যার পর পাসপোর্ট-এনআইডি চাওয়া লজ্জাহীনতার নতুন নমুনা : রিজভী      ● ফেব্রুয়ারির আগে হচ্ছে না পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা      ● টিএসসিতে ককটেল বিস্ফোরণ, দুইজনকে আটক করল ছাত্রদল      ● অক্টোবরে কমেছে মূল্যস্ফীতি       ● বাড়ির গেটের সামনে এসএসসি পরীক্ষার্থীকে বখাটে কিশোরের ছুরিকাঘাত      ● চন্দ্রায় আজমেরী পরিবহনের বাসে আগুন      ● কোর্ট ম্যারেজ সম্পর্কে ইসলাম কী বলে?      ● চীনে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জনের প্রাণহানি      
চাকসু নির্বাচন
চারদিনে মনোনয়নপত্র নিলেন ১১৬২ জন, জমা ৩৭১
চবি সংবাদদাতা
প্রকাশ: বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫, ৯:০৩ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) হল সংসদ ও হোস্টেল সংসদের বিভিন্ন পদের জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেছেন সর্বমোট ১ হাজার ১৬২ জন প্রার্থী। এছাড়া মনোনয়নপত্র জমা দিয়েছেন ৩৭১ জন।

আজ বুধবার (১৭ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন চাকসু নির্বাচন কমিশনের সদস্য সচিব প্রফেসর ড. এ. কে. এম. আরিফুল হক সিদ্দিকী।

তিনি জানান, আজ পর্যন্ত চাকসুতে ৫২৮ জন মনোনয়নপত্র নিয়েছে। হল ও হোস্টেল সংসদে সর্বশেষ মনোনয়ন ফর্ম নিয়েছে ৬৩৪ জন। হলগুলোতে মনোনয়ন ফর্ম নিয়েছেন- এ. এফ. রহমান হলে ৪২ জন, আলাওল হলে ৪১ জন, শাহ আমানত হলে ৫০ জন, অতীশ দীপঙ্কর হলে ৫৩ জন, শহিদ আব্দুর রব হলে ৩৮ জন, শহীদ ফরহাদ হোসেন হলে ৬১ জন, শাহ জালাল হলে ৪৫ জন, সোহরাওয়ার্দী হলে ৮৩ জন, মাস্টার দা সূর্যসেন হলে ৪১ জন, বিজয় চব্বিশ হলে ৪০ জন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া হলে ৩৭ জন, নবাব ফয়জুন্নেছা হলে ১৫ জন, প্রীতিলতা হলে ৩৭ জন, শামসুন্নাহার হলে ২৫ জন এবং একমাত্র হোস্টেল শিল্পী রশীদ চৌধুরী হোস্টেলে ২৬ জন।

মনোনয়নপত্র জমা দানের বিষয়ে তিনি বলেন, “এ পর্যন্ত মনোনয়ন ফর্ম জমা পড়েছে ৩৭১ জন। এর মধ্য চাকসুতে ১২৫ জন, হল সংসদে ২৪৬ জন। শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে বুধবার বর্ধিত মনোনয়ন ফর্ম বিতরণ শেষ হলো।”

এর আগে মঙ্গলবার পর্যন্ত প্রথম তিন দিনে কেন্দ্রীয় সংসদ ও হল সংসদে ১ হাজার ৮৯ টি ফরম বিক্রি হয়। ওইদিন মনোনয়ন ফর্ম বিতরণের শেষদিন হলেও বুধবার দুপুর সোয়া ১২টায় শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে মনোনয়ন ফর্ম বিতরণ কার্যক্রম বিকাল ৫টা পর্যন্ত এবং আগামীকাল (১৮ সেপ্টেম্বর) ৫টা পর্যন্ত ফর্ম জমা দেওয়ার সময় বর্ধিত করে নির্বাচন কমিশন। 

চাকসুর তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র যাচাই-বাছাই অনুষ্ঠিত হবে ১৮ সেপ্টেম্বর। প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ২১ সেপ্টেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৩ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৩টা পর্যন্ত। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশিত হবে ২৫ সেপ্টেম্বর। আর নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১২ অক্টোবর।


স্বদেশ প্রতিদিন/আইএমএস



আরও সংবাদ   বিষয়:  মনোনয়নপত্র   চাকসু   চবি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close