শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অ্যাপল আনছে কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর নতুন সিরি      ● বিশ্ববাজারে বাড়ল তেলের দাম      ● ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে দুই বাসের সংঘর্ষ, নিহত ৩      ● মীরসরাইয়ে সার পাচারের চেষ্টা, চার ট্রাক ও ফিশিং বোট জব্দ      ● গানের মঞ্চ থেকে রুপালি পর্দার নায়ক জাফর ইকবাল      ● জরুরি ভিত্তিতে কৃষি শ্রমিকদের ভিসা দিচ্ছে অস্ট্রেলিয়া      ● এসি বাসের ভাড়া বেড়েছে ২০০ টাকা      ● জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণের সময় বাংলাদেশসহ ৭৭ দেশের প্রতিনিধি অনুপস্থিত      ● গ্যাসের চাপ নিয়ে সুখবর দিলেন জ্বালানি প্রতিমন্ত্রী      ● ড. খলিলুর রহমানের সাফল্য কামনা করলেন রুশ পররাষ্ট্রমন্ত্রী      ● ঘরে ঘরে জ্বর, ডেঙ্গু পরীক্ষায় বাড়ছে সচেতনতা      ● আজ বিশ্ব ফুসফুস দিবস      
জঙ্গলে পড়ে থাকা নবজাতক পেল নতুন ঠিকানা
ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫, ৯:০২ পিএম
জঙ্গলে পড়ে থাকা নবজাতক পেল নতুন ঠিকানা

জঙ্গলে পড়ে থাকা নবজাতক পেল নতুন ঠিকানা

ফরিদপুর-রাজবাড়ী মহাসড়কের ধুলদি রেলগেট সংলগ্ন সহিরউদ্দিন হাফিজিয়া মাদরাসা এলাকার জঙ্গলে পড়ে থাকা নবজাতক ছেলে শিশুটি নতুন বাবা-মা পেলো। উদ্ধারকালে তাকে চিকিৎসার জন্য একটি সেফহোমে রাখা হয়েছিল। পরে উপজেলা প্রশাসনের মাধ্যমে শিশুটির দায়িত্ব নিতে আবেদন করেন ৩৪ দম্পতি।

গতকাল মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) তাদের আবেদন যাচাই-বাছাই শেষে উপজেলা শিশু কল্যাণ বোর্ডের সভার মাধ্যমে একজন ব্যবসায়ী ও সচ্ছল দম্পতির কাছে শিশুটি হস্তান্তর করা হয়।

ফরিদপুর সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মাহাবুর রহমান বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, নবজাতকটির অভিভাবকের দায়িত্ব নিতে মোট ৩৪ দম্পতি আবেদন করেছিলেন। এর মধ্যে ২৯ জন উপস্থিত ছিলেন। যাচাই-বাছাই ও সাক্ষাৎকার শেষে ফরিদপুর জেলার একজন ব্যবসায়ী ও সচ্ছল দম্পতির কাছে শিশুটি হস্তান্তর করা হয়েছে।

তিনি আরও জানান, ওই দম্পতি দীর্ঘ কয়েক বছর বিয়ে করেছেন কিন্তু সন্তান হয়নি। দেশে-বিদেশে চিকিৎসার পর জানতে পারেন তাদের আর সন্তান হবে না। কুড়িয়ে পাওয়া শিশুটিকে নিতে তারা আবেদন করেন। উপজেলা শিশু কল্যাণ বোর্ডের সভায় যাচাই-বাছাই শেষে তারা উপযুক্ত অভিভাবক হিসেবে নির্বাচিত হন এবং আনুষ্ঠানিকভাবে শিশুটি তাদের কাছে হস্তান্তর করা হয়।

ফরিদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান জানান, শিশুটি উদ্ধারকালে একটি সেফহোমে রাখা হয়েছিল। আইনানুগ অভিভাবকত্ব গ্রহণে আগ্রহী ব্যক্তিদের আবেদন আহ্বান করা হয় এবং যাচাই-বাছাই ও মৌখিক পরীক্ষার মাধ্যমে শিশুটির অভিভাবক নির্বাচন করা হয়। আশা করা হচ্ছে শিশুটি নতুন অভিভাবকের কাছে ভালো থাকবে।

এর আগে, শনিবার (১৩ সেপ্টেম্বর) সকালে ঢাকা-খুলনা মহাসড়কের ধুলদি রেলগেট সংলগ্ন ওই এলাকায় জঙ্গলে শিশুটি উদ্ধার করা হয়।


স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  ফরিদপুর   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close