বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
হোমনায় মহানবী (স.) নিয়ে কটূক্তির অভিযোগে যুবক গ্রেপ্তার
হোমনা প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫, ৮:৫৯ পিএম আপডেট: ১৭.০৯.২০২৫ ১০:২২ PM
অভিযুক্ত মহসিন

অভিযুক্ত মহসিন

কুমিল্লার হোমনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুক) মহানবী (স.) কে নিয়ে কটূক্তির অভিযোগে মহসিন নামের এক যুবককে গ্রেপ্তার করেছে হোমনা থানা পুলিশ।

বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে তাকে গ্রেপ্তার করা হয়। 

মহসিন উপজেলার আছাদপুর ইউনিয়নের আছাদপুর গ্রামের ফকির বাড়ির আলেকশাহর ছেলে।

জানাগেছে, মহসিন বেমজা মহসিন নামক এই ফেসবুক আইডি থেকে বুধবার সকাল ১০ টা ৫২ মিনিটে মহানবী (স.) নিয়ে কটুক্তি ও সম্মান অবমাননা করে পোস্ট দেন। 

পোস্টটি হুবহু তুলে ধরা হল- যারা আউলিয়া তাদের পুত্র সন্তান হয়, যারা দেউলিয়া তাদের কন্যা সন্তান হয়, নবী মোহাম্মদ খুব খারাপ মানুষ ছিলেন তাই তার পুত্র সন্তান হয়নি, বর্তমান পীর সাহেব নবীর চেয়ে বেশি পবিত্র, তাই তাদের পুত্র সন্তান হইছে।

এর আগে, গত ২৯ আগস্ট একই আইডি থেকে মহসিন আরেকটি পোস্ট করেন। সেই পোস্টে তিনি লেখেন, আছাদপুর ফকির বাড়িতে, দানবাক্স চুরি হইছে, মাজারে গেইটে, ঘরে তালা লাগানো অবস্থায় চুরি হচ্ছে, ভাবতে অবাক লাগে এই চুরি কি আল্লাহ করেছে নাকি অন্য কিছু।

এই পোস্টের পরই আলেম সমাজ ও মুসলিম জনতা ফুঁসে উঠে। খবর পেয়ে তাৎক্ষণিক পুলিশ তাকে আটক করে হোমনা থানায় নিয়ে আসে। এসময় আলেম সমাজ ও মুসলিম জনতা থানায় এসে জড়ো হতে থাকে ও মহসিনের ফাঁসি চেয়ে বিক্ষোভ শুরু করে। তবে পুলিশের তৎপরতায় কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মুহাম্মদ রফিকুল ইসলাম বলেন, মহানবী (স.) নিয়ে কটূক্তকারী মহসিনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ব্যাপারে শরিফুল নামের এক ব্যক্তি বাদী হয়ে থানায় মামলা করেছেন। আসামিকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হবে।


স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  হোমনা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close