বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      ৬৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি      ৪২ বোতল বিদেশি মদসহ আটক ৩      বিগত সরকারের সময়ে কুইক রেন্টালের নামে লুটপাট হয়েছে : ড. এম এ কাইয়ুম      
যবিপ্রবি সাংবাদিক সমিতির ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
যবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫, ৮:৫২ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

আনন্দ শোভাযাত্রা, কেককাটা, আলোচনা সভাসহ নানা আয়োজনে উদযাপিত হয়েছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (যবিপ্রবিসাস) ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী ও অষ্টম বর্ষে পর্দাপন। এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যবিপ্রবিসাসের সভাপতি মোঃ ওয়াশিম আকরাম। 

বুধবার (১৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১ টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে থেকে আনন্দ শোভাযাত্রা শুরু হয়ে স্যার জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবনের সামনে গিয়ে শেষ হয়। পরে কেককাটা ও "গণমাধ্যমের সীমানা ও ফিফথ স্টেটের জগৎ" শীর্ষক এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল মজিদ ও মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) এর মহাপরিচালক জনাব ফারুক ওয়াসিফ। 

এ সময় যবিপ্রবি উপাচার্য বলেন বলেন, আমি মনে করি সাংবাদিকরা হলো সমাজের চোখ, রাষ্ট্রের চোখ। এই চোখ যখন সত্যের সাথে মেলবন্ধন করবে তখন সমাজ এবং রাষ্ট্রের দ্রুত উন্নয়ন দেখতে পাবো। বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ক্ষেত্রকে এগিয়ে নিয়ে আমরা সাংবাদিকদের সহযোগিতা আশা করি। সাংবাদিকরা আমাদের দোষ-গুনগুলো সঠিকভাবে তুলে ধরবে তাহলে প্রশাসনের সকল কাজে স্বচ্ছতা থাকে। আমরা চাই একটি দুর্নীতিমুক্ত সমাজ ও দেশ গড়তে। তরুণ সাংবাদিকরাই পারবে এই দেশকে এগিয়ে নিয়ে যেতে।

মুখ্য আলোচকের বক্তব্যে পিআইবি'র মহাপরিচালক ফারুক ওয়াসিফ বলেন, বাংলাদেশ আজ নেতৃত্ব সংকটে পিছিয়ে আছে। তরুণ প্রজন্ম সামনে না আসা পর্যন্ত দেশের প্রকৃত উন্নয়ন সম্ভব নয়। ক্যাম্পাস সাংবাদিকদের বলতে চাই সংবাদ মানেই সত্য তথ্য। একটি ঘটনার কী, কোথায়, কিভাবে ঘটেছে—তার সঠিক উত্তরই সংবাদকে বিশ্বস্ত করে তোলে। তাই সাংবাদিকতার মূল শর্ত হলো সত্য যাচাই। এভাবেই সাংবাদিকতা ধাপে ধাপে উন্নত হয়ে আজকের ফিফথ স্টেট-এ পৌঁছেছে। বর্তমানে সাংবাদিকতার বড় অংশই সোশ্যাল মিডিয়ায়। তাই ক্যাম্পাস সাংবাদিকদের প্রত্যেকের ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজ থাকা প্রয়োজন। এতে তোমাদের পরিচিতি বাড়বে, পাশাপাশি আয়ের সুযোগও তৈরি হবে। সাংবাদিকদের দেশের প্রতি দায়িত্ববোধের জায়গা থেকে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। সঠিক তথ্য সাহসের সঙ্গে তুলে ধরা সাংবাদিকের দায়িত্ব।

অনুষ্ঠানে যবিপ্রবিসাসের বিভিন্ন সদস্যকে বিভিন্ন ক্যাটাগরিতে সম্মাননা দেওয়া হয়। এতে দৈনিক রূপালী বাংলাদেশ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি তানভির খন্দকারকে বর্ষসেরা প্রতিবেদক, দৈনিক জনকণ্ঠের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মোঃ ইমরান হোসাইনকে বর্ষসেরা উদীয়মান প্রতিবেদক ও রাইজিং বিডির বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মোঃ ইমদাদুল ইসলামকে বর্ষসেরা ফিচার লেখক ২০২৫ সম্মাননা প্রদান করা হয়। এছাড়া যবিপ্রবিসাসে যুক্ত হওয়া নবীন সাংবাদিকদের ফুল দিয়ে বরণ করে নেন অতিথিরা।

অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে যবিপ্রবিসাসের সভাপতি মোঃ ওয়াশিম আকরাম উপস্থিত অতিথিদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, যবিপ্রবি সাংবাদিক সমিতি কারো বিপক্ষে নয় সাংবাদিক সমিতি সর্বদা অন্যায় ও দূর্নীতির বিরুদ্ধে। অপকর্মকারীদের বিরুদ্ধে সবসময় যবিপ্রবিসাসের কলম চলবে। এ ছাড়াও বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অগ্রযাত্রা ও গবেষণার সফলতা লেখনীর মাধ্যমে তুলে ধরে বিশ্ববিদ্যালয়কে সামনের দিকে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

যবিপ্রবিসাসের সাধারণ সম্পাদক এটিএম মাহফুজের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হোসাইন আল মামুন এবং ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মোঃ রাফিউল হাসান। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডীন, বিভিন্ন বিভাগের শিক্ষক, হল প্রভোস্ট, দপ্তর প্রধানগন। এছাড়াও সাংবাদিক সমিতির সাবেক ও বর্তমান সদস্যবৃন্দ ও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ক্লাবের নেতৃবৃন্দরাও উপস্থিত ছিলেন।


স্বদেশ প্রতিদিন/শাহো


আরও সংবাদ   বিষয়:  যবিপ্রবি   সাংবাদিক   সমিতি   প্রতিষ্ঠাবার্ষিকী  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close