বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      ৬৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি      ৪২ বোতল বিদেশি মদসহ আটক ৩      বিগত সরকারের সময়ে কুইক রেন্টালের নামে লুটপাট হয়েছে : ড. এম এ কাইয়ুম      
ডাকসু নির্বাচন
টিএসসি কেন্দ্রের বিতর্ক ইস্যুতে চীফ রিটার্নিং অফিসারের ব্যাখ্যা
ঢাবি প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫, ৬:১৮ পিএম
চীফ রিটার্নিং অফিসার ড. মোহাম্মদ জসীম উদ্দিন সাক্ষরিত এক বিবৃতিতে ব্যাখ্যা প্রদান করা হয়।

চীফ রিটার্নিং অফিসার ড. মোহাম্মদ জসীম উদ্দিন সাক্ষরিত এক বিবৃতিতে ব্যাখ্যা প্রদান করা হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে টিএসসি কেন্দ্রের ভোটগ্রহণ চলাকালীন ব্যালটপত্রে পূর্বচিহ্ন থাকার অভিযোগের বিষয়ে লিখিত ব্যাখ্যা দিয়েছেন চীফ রিটার্নিং অফিসার অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন।

আজ বুধবার (১৭ সেপ্টেম্বর) চীফ রিটার্নিং অফিসার ড. মোহাম্মদ জসীম উদ্দিন সাক্ষরিত এক বিবৃতিতে ব্যাখ্যা প্রদান করেন তিনি।

বিবৃতিতে তিনি জানান, ৯ সেপ্টেম্বর সকাল আনুমানিক ১১টার দিকে এক ছাত্রী টিএসসি ভোটকেন্দ্রে অভিযোগ করেন যে, তার হাতে দেওয়া ব্যালটের একটি পাতায় দুই প্রার্থীর পক্ষে আগেই ক্রস চিহ্ন দেওয়া ছিল। ছাত্রীটি ভোট প্রদান করতে অস্বীকৃতি জানালে পোলিং কর্মকর্তারা চিহ্নিত ব্যালটটি আলাদা করে সংরক্ষণ করেন এবং তাকে নতুন ব্যালট সরবরাহ করা হয়। পরে তিনি পুনরায় বুথে প্রবেশ করে ভোট প্রদান করেন।

চীফ রিটার্নিং অফিসার আরো জানান, ঘটনাটি তাৎক্ষণিকভাবে মীমাংসা করা হয় এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনকে তদন্ত কমিটি গঠনের অনুরোধ জানানো হয়। তদন্তে উপস্থিত তিন শিক্ষক ও কেন্দ্র প্রধানের বক্তব্যের সঙ্গে ঘটনার বিবরণ মিল পাওয়া যায়।

পরবর্তীতে প্রাপ্ত ভিডিও ফুটেজে দেখা যায়, ওই ছাত্রী মোট ৪বার ভোট বুথে প্রবেশ করেন, প্রথমবার প্রায় ৪০ সেকেন্ড, দ্বিতীয়বার ৬৬ সেকেন্ড, তৃতীয়বার ২ সেকেন্ড এবং চতুর্থবার ১০ মিনিটেরও বেশি সময় সেখানে অবস্থান করেন।

চীফ রিটার্নিং অফিসারের মতে, ভোটারটির বারবার বুথে প্রবেশ ও বিভিন্ন ব্যক্তির সঙ্গে আলাপচারিতা সন্দেহজনক বলে মনে হয়েছে। তিনি বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন।


স্বদেশ প্রতিদিন/আইএমএস



আরও সংবাদ   বিষয়:  টিএসসি   ঢাবি   ডাকসু  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close