বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
বিএসসি ও ডিপ্লোমা প্রকৌশলীদের দাবিতে ৬ সদস্যের কমিটি গঠন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫, ৬:১৪ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ, রেল এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা ফাওজুল কবির খান জানিয়েছেন, বিএসসি ও ডিপ্লোমা প্রকৌশলীদের পেশাগত দাবি যাচাই-বাছাই করতে উভয় পক্ষের প্রতিনিধিদের নিয়ে ছয় সদস্যের কমিটি গঠন করেছে অন্তর্বর্তী সরকার। কমিটির সুপারিশের ভিত্তিতেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

আজ বুধবার (১৭ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ে আয়োজিত বৈঠক শেষে এ তথ্য জানান তিনি।

ফাওজুল কবির খান বলেন, প্রকৌশলে বিএসসি ডিগ্রিধারীদের তিন দফা ও ডিপ্লোমাধারীদের ৭ দফা দাবি পর্যালোচনা করতে ইনস্টিটিউটের একজন, শিক্ষক একজন ও আন্দোলনকারীদের একজন মোট তিনজন করে ছয় সদস্যের কমিটি করা হয়েছে। দাবিগুলোর মধ্যে ঐকমত্য আনতে তারা কাজ করবেন। তাদের সুপারিশ না আসা পর্যন্ত জনগণের ভোগান্তি করে কোনো আন্দোলন বা কর্মসূচি কেউ দেবেন না। 
 
তিনি আরো বলেন, নামের আগে ইঞ্জিনিয়ার ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ার লিখবে বা নামের পরে লিখবে বা কিছুই লিখবে না। এমন তিনটি প্রস্তাব এসেছে বৈঠকে। এগুলো নিয়ে পর্যালোচনা করবে কমিটি। আজ গঠিত কমিটির দেওয়া রিপোর্ট পর্যালোচনা করে সুপারিশ করবে সরকারি কমিটি। আর সবার কর্মসংস্থান বাড়াতে কাজ করবে জনপ্রশাসন সচিব।

উপদেষ্টা বলেন, আর কতদিন বিদেশিরা এসে এখানে অবকাঠামো নির্মাণ করবেন? ঠিকাদারী প্রতিষ্ঠানে দেশের ডিগ্রিধারীদেরও আনুপাতিক হারে নেওয়ার বিষয়ে সুপারিশ করা হবে। সামনে নির্বাচন, তাই সড়কে কোনো কর্মসূচি কেউ দেবে এমনটা আশা করি না।

স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  বিএসসি   ডিপ্লোমা প্রকৌশলী   কমিটি   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close