প্রকাশ: বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫, ৫:৫৩ পিএম

প্রতীকী ছবি
কুমিল্লা এক্সপোর্ট প্রসেসিং জোন (ইপিজেড) এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইসমাইল (২৭) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
বুধবার (১৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে কর্মস্থলে যোগদানের কিছুক্ষণের মধ্যেই এ দুর্ঘটনা ঘটে।
সহকর্মীরা জানান, প্রতিদিনের মতো নিয়মিত কাজ শুরু করার পরপরই হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হন ইসমাইল। পরে দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শ্রমিক মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে ইপিজেড এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। ক্ষুব্ধ শ্রমিকরা কারখানার সামনে বিক্ষোভে অংশ নিয়ে ঘটনার সুষ্ঠু তদন্ত, দায়ীদের শাস্তি এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার দাবি জানান।
এবিষয়ে কোম্পানির এক কর্মকর্তার কাছে জানতে চাইলে তিনি বলেন, “বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার ঘটনাটি নিয়ে এই মুহূর্তে কোনো মন্তব্য করা সম্ভব নয়।”
স্বদেশ প্রতিদিন/শাহো