বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
স্বর্ণের দাম বেড়ে আজ যে দামে বিক্রি হচ্ছে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫, ১০:৩৫ AM

দেশের বাজারে আবারও বাড়ানো হয়েছে স্বর্ণের দাম। নতুন দামে ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের মূল্য ৩ হাজার ৬৩৪ টাকা বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ১ লাখ ৮৯ হাজার ৬২২ টাকা। বুধবার (১৭ সেপ্টেম্বর) থেকে এই নতুন মূল্য কার্যকর হচ্ছে।

বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) একটি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানা গেছে। কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের দাম বৃদ্ধি পাওয়ায় এই মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নতুন নির্ধারিত দাম

২২ ক্যারেট (হলমার্ককৃত) প্রতি ভরি: ১,৮৯,৬২২ টাকা (বৃদ্ধি ৩৬৩৪ টাকা), ২১ ক্যারেট প্রতি ভরি: ১,৮১,০০২ টাকা (বৃদ্ধি ৩৪৯৮ টাকা), ১৮ ক্যারেট প্রতি ভরি: ১,৫৫,১৪২ টাকা (বৃদ্ধি ২৯৯৭ টাকা), সনাতন পদ্ধতি প্রতি ভরি: ১,২৮,৭০০ টাকা (বৃদ্ধি ৫২০৮ টাকা)।

প্রতি গ্রাম স্বর্ণের নতুন দাম

২২ ক্যারেট (হলমার্ককৃত): ১৬২৫৭ টাকা, ২১ ক্যারেট (হলমার্ককৃত): ১৫৫১৮ টাকা, ১৮ ক্যারেট (হলমার্ককৃত): ১৩৩০১ টাকা, সনাতন পদ্ধতি: ১১০৩৪ টাকা।

প্রতি গ্রাম রুপার দাম

২২ ক্যারেট (হলমার্ককৃত): ২৯৮ টাকা, ২১ ক্যারেট (হলমার্ককৃত): ২৮৪ টাকা, ১৮ ক্যারেট (হলমার্ককৃত): ২৪৪ টাকা, সনাতন পদ্ধতি: ১৮৩ টাকা।

বাজুস জানিয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই দাম সকল জুয়েলারি প্রতিষ্ঠান ও দোকানে প্রযোজ্য থাকবে।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  স্বর্ণের দাম  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close