বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
বাংলাদেশের সঙ্গে সম্পর্ক বজায় রাখতে ভারত অঙ্গীকারবদ্ধ : হাইকমিশনার
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫, ৫:৪৩ AM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ভারত বাংলাদেশের সঙ্গে স্থিতিশীল, ইতিবাচক, গঠনমূলক, ভবিষ্যতমুখী এবং পারস্পরিকভাবে লাভজনক সম্পর্ক বজায় রাখতে অঙ্গীকারবদ্ধ। যা পারস্পরিক সম্মান ও সংবেদনশীলতার ভিত্তিতে গড়ে উঠবে। যেখানে দুই দেশের জনগণই হবে এই অংশীদারিত্বের মূল অংশীদার বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা।

গতকাল মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) ঢাকায় ন্যাশনাল ডিফেন্স কলেজের কোর্সে অংশগ্রহণকারীদের উদ্দেশে বক্তব্য প্রদানকালে তিনি এসব কথা বলেন।

ভারত-বাংলাদেশের প্রসঙ্গ টেনে হাইকমিশনার আরো বলেন, “দুই দেশকে তাদের ভৌগোলিক নৈকট্য, অর্থনৈতিক সক্ষমতা এবং ভবিষ্যৎ আকাঙ্ক্ষাকে কাজে লাগিয়ে পারস্পরিকভাবে লাভজনক নতুন সুযোগ সৃষ্টির মাধ্যমে আন্তঃনির্ভরতা আরো জোরদার করতে হবে। ‘প্রতিবেশী প্রথম’, ‘অ্যাক্ট ইস্ট পলিসি’, মহাসাগর নীতি এবং ভারতের ইন্দো-প্যাসিফিক ভিশনের আওতায় বাংলাদেশ ভারতের অন্যতম অগ্রাধিকার।”

অর্থনীতির প্রসঙ্গ টেনে প্রণয় ভার্মা বলেন, “দক্ষিণ এশিয়ার দুটি গুরুত্বপূর্ণ অর্থনীতি হিসেবে ভারত ও বাংলাদেশ বিমসটেক কাঠামোর অধীনে আঞ্চলিক সংহতির প্রধান চালিকাশক্তি। ঢাকায় সদরদপ্তর থাকা এই জোট দক্ষিণ এশিয়ার প্রবৃদ্ধির সম্ভাবনাকে দক্ষিণ-পূর্ব এশিয়ার সঙ্গে যুক্ত করার লক্ষ্য নিয়েই কাজ করছে।”

নিজেদের পররাষ্ট্রনীতি ও উন্নয়ন কৌশল তুলে ধরে প্রণয় ভার্মা আরো বলেন, “আন্তর্জাতিক সহযোগিতা জোরদার করা, বৈশ্বিক শাসন কাঠামোর সংস্কার এবং গ্লোবাল সাউথের স্বার্থ রক্ষার লক্ষ্যে ভারতের বিশ্বব্যাপী সম্পৃক্ততা ক্রমশ বাড়ছে। ভারতের এ ধরনের উদ্যোগ অন্তর্ভুক্তিমূলক, টেকসই এবং দ্রুত জাতীয় উন্নয়ন অর্জনের লক্ষ্যের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত।”


স্বদেশ প্রতিদিন/আইএমএস



আরও সংবাদ   বিষয়:  বাংলাদেশ   ভারত   হাইকমিশনার  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close