প্রকাশ: বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫, ৫:৩২ AM

সংগৃহীত ছবি
চীনা দূতাবাস ঢাকার চীনের ভিসা অফিস ৮ দিন বন্ধ ঘোষণা করেছে।
গতকাল মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ঢাকাস্থ চীনা দূতাবাস।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ১ অক্টোবর থেকে ৮ অক্টোবর সাময়িকভাবে ভিসা অফিস বন্ধ থাকবে এবং ৯ অক্টোবর থেকে পুনরায় ভিসা অফিস চালু হবে।
বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, নিয়মিত কর্মদিবস হিসেবে আগামী ২৬ সেপ্টেম্বর ও ১০ অক্টোবর যথারীতি খোলা থাকবে।
উল্লেখ্য, চীনের জাতীয় দিবসসহ অন্যান্য ছুটিতে বন্ধ থাকবে দূতাবাসের ভিসা কার্যক্রম।