বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
চাঁদপুরে কবরস্থানে নবজাতক রেখে যাওয়া ব্যক্তি গ্রেপ্তার
চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫, ২:০৮ AM
সে ৫০০ টাকার বিনিময়ে সে বাচ্চাটিকে কবরস্থানে নিয়ে যায় এবং দাফনের ব্যবস্থা করে

সে ৫০০ টাকার বিনিময়ে সে বাচ্চাটিকে কবরস্থানে নিয়ে যায় এবং দাফনের ব্যবস্থা করে

চাঁদপুর শহরের পৌর কবরস্থানে নবজাতককে রেখে যাওয়া ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাতে এই তথ্য নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. লুৎফুর রহমান।

গ্রেপ্তার ফারুক হোসেন গাজী (৪৫) শহরের তালতলা দি ইউনাইটেড হাসপাতালের ওয়ার্ড বয় এবং জেলার ফরিদগঞ্জ উপজেলার বালিথুবা পূর্ব ইউনিয়নের মদনেরগাঁও গ্রামের মকবুল হোসেন গাজীর ছেলে।

পুলিশ জানায়, গত ১৪ সেপ্টেম্বর দুপুর ১টার দিকে অজ্ঞাতনামা এক ব্যক্তি একটি বৈদ্যুতিক ফ্যানের বক্সের ভেতর করে সদ্য ভূমিষ্ঠ মৃত বাচ্চা নিয়ে বাস টার্মিনালের পৌর কবরস্থানের গোরখোদক শাহজাহানের কাছে নিয়ে আসে দাফন করার জন্য। তখন আজানের আওয়াজে বাচ্চাটি নড়েচড়ে উঠে। পরে এই ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে ।

এই ঘটনাকে কেন্দ্র করে চাঁদপুরের পুলিশ সুপার (এসপি) মুহম্মদ আব্দুর রকিবের নির্দেশে ডিবির একটি দল অনুসন্ধান করে বিভিন্ন ডিজিটাল সিসি ক্যামেরা পর্যবেক্ষণ করে বাচ্চাসহ প্যাকেট বহনকারী ব্যক্তিকে শনাক্ত করতে সক্ষম হয়।

পুলিশের জিজ্ঞাসাবাদে ফারুক জানায়, ৫০০ টাকার বিনিময়ে সে বাচ্চাটিকে কবরস্থানে নিয়ে যায় এবং দাফনের ব্যবস্থা করে। এ কাজে জড়িত থাকার কথা সে প্রাথমিকভাবে স্বীকার করেছে।

অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. লুৎফুর রহমান বলেন, “এই ঘটনার সাথে জড়িত অন্যান্য আসামিদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত আছে। বিষয়টি নিয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”


স্বদেশ প্রতিদিন/আইএমএস



আরও সংবাদ   বিষয়:  চাঁদপুর   কবরস্থান   নবজাতক  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close