বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
বগুড়ার বাশফোঁড় কলোনীতে গাঁজা-মদের আস্তানা উন্মোচন
বগুড়া প্রতিনিধি:
প্রকাশ: মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫, ১০:০৪ পিএম

বগুড়া শহরের চকসূত্রাপুর এলাকার বাশফোঁড় কলোনীতে পুলিশের সঙ্গে যৌথ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করেছে জেলা পুলিশ ও সেনাবাহিনী। মঙ্গলবার দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত পরিচালিত অভিযানে অর্ধ শতাধিক বাড়ি তল্লাশি করে মাদক ও নগদ টাকা উদ্ধার করা হয়।

অভিযানে মাদক বিক্রির সময় হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছে দুইজনকে—বিল্টু হরিজনের ছেলে শ্রী হরিজন (৩৫) ও শ্রী বাদল বাশফোঁড়ের ছেলে শ্রী শান্ত বাশফোঁড় (২৫)।

অতিরিক্ত পুলিশ সুপার মোস্তফা মঞ্জুর এবং সেনাবাহিনীর বগুড়া সদর ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন জানে আলম সাদিফের নেতৃত্বে পরিচালিত অভিযানে এলাকার প্রায় প্রতিটি বাড়ি তল্লাশি করা হয়। প্রাথমিক হিসাব অনুযায়ী, উদ্ধার করা হয়েছে ১৬৬ বোতল কেরু মদ, ৩০ বোতল দেশীয় মদ, ৪৫ কেজি গাঁজা এবং মাদক বিক্রির নগদ ৩০ হাজার টাকা। এছাড়া জব্দ করা হয়েছে মাদক বিক্রিতে ব্যবহৃত ৪টি ওজন যন্ত্র।

অতিরিক্ত পুলিশ সুপার মোস্তফা মঞ্জুর জানান, বারবার অভিযান সত্ত্বেও ব্যবসায়ীরা মাদক ব্যবসা থেকে সরে আসতে পারছেন না। তবে ধারাবাহিক অভিযান চালিয়ে বগুড়ায় এই ব্যবসার শিকড় উপড়ে ফেলা হবে। শুধু বিক্রেতা নয়, মাদকের স্পটে যারা ক্রয় করতে আসবেন, তাদেরকেও আইনের আওতায় আনা হবে।

অভিযানে জেলা গোয়েন্দা শাখার ইনচার্জ ইকবাল বাহার, সদর পুলিশ ফাঁড়ীর ইনচার্জ শফিকুল ইসলাম, সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) মাহফুজ আলমসহ জেলা পুলিশ ও সেনাবাহিনীর বিভিন্ন পর্যায়ের সদস্য উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ২৯ মে একই এলাকায় সেনাবাহিনীর বগুড়া সদর ক্যাম্পের সদস্যরা রাতভর অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করেছিলেন।

স্বদেশ প্রতিদিন/এনআর


আরও সংবাদ   বিষয়:  বগুড়া   বাশফোঁড়   কলোনী  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close