বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
চাঁদপুরের শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন মতলব উত্তরের রবিউল হক
চাঁদপুর প্রতিনিধি:
প্রকাশ: মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫, ১০:০৭ পিএম

চাঁদপুর জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে নির্বাচিত হয়েছেন মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রবিউল হক।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) মাসিক কল্যাণ সভায় জেলা পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব পিপিএম মোহাম্মদ রবিউল হকের হাতে সন্মাননা স্মারক তুলে দেন। তিনি এই স্বীকৃতি পেয়েছেন মতলব উত্তর থানার আইনশৃঙ্খলা রক্ষা, সর্বোচ্চ মাদক উদ্ধার, সর্বোচ্চ মাদক মামলা দায়ের, সর্বোচ্চ গ্রেফতারি পরোয়ানা তামিল এবং অন্যান্য মামলার দ্রুত নিষ্পত্তিতে বিশেষ ভূমিকা রাখার জন্য।

এ সময় জেলার উর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মতলব উত্তর থানার ওসি মোহাম্মদ রবিউল হক সাংবাদিকদের বলেন, মতলব উত্তর থানার আইনশৃঙ্খলা রক্ষায় সাধারণ মানুষসহ সকল শ্রেণীর মানুষ আমাদের সহযোগিতা করেছে। আমি মাদক নির্মূল এবং সামাজিক অপরাধ প্রতিরোধে এই ধারা অব্যাহত রাখতে সকলের সহযোগিতা ও দোয়া কামনা করছি।

উল্লেখ্য, মতলব উত্তর উপজেলার বৃহৎ জনসংখ্যা এবং ব্যবসায়িক ও কৃষিপ্রধান এলাকা হওয়ায় আইনশৃঙ্খলা রক্ষা এবং অপরাধ প্রতিরোধে এই ধরনের স্বীকৃতি গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

স্বদেশ প্রতিদিন/এনআর


আরও সংবাদ   বিষয়:  চাঁদপুর   শ্রেষ্ঠ   ওসি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close