সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ       ● গণহত্যার পর পাসপোর্ট-এনআইডি চাওয়া লজ্জাহীনতার নতুন নমুনা : রিজভী      ● ফেব্রুয়ারির আগে হচ্ছে না পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা      ● টিএসসিতে ককটেল বিস্ফোরণ, দুইজনকে আটক করল ছাত্রদল      ● অক্টোবরে কমেছে মূল্যস্ফীতি       ● বাড়ির গেটের সামনে এসএসসি পরীক্ষার্থীকে বখাটে কিশোরের ছুরিকাঘাত      ● চন্দ্রায় আজমেরী পরিবহনের বাসে আগুন      ● কোর্ট ম্যারেজ সম্পর্কে ইসলাম কী বলে?      ● চীনে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জনের প্রাণহানি      ● সংবাদ উপস্থাপিকাকে গুলি করে হত্যা, স্বামী আটক      ● ২০২৭ সালে আর্জেন্টিনার মাটিতে আবারও খেলতে যাচ্ছেন মেসি      ● ফার্মগেটে মেট্রো স্টেশনের নিচে বাসে আগুন      
আওয়ামী লীগ সরকার বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে: দুলু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫, ৯:৫৪ পিএম
 অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু

অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু

নাটোরে জেলা বিএনপি কার্যালয়ে কমনওয়েলথ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত শেখ রিফাত মাহমুদকে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু। তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকার দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে।

দুলু বলেন, একটি জাতির উন্নতির মূল চাবিকাঠি হলো শিক্ষা। যে কোনো দেশকে ধ্বংস করতে চাইলে প্রথমে তার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করতে হয়। তিনি উল্লেখ করেন, শেখ হাসিনার সরকারের নেতৃত্বে দেশের শিক্ষার্থীদের সঙ্গে প্রতারণা করে দেশের শিক্ষা ব্যবস্থার অবনতি ঘটানো হয়েছে। দুলু পাকিস্তানি সেনাদের ১৯৭১ সালের শিক্ষা ধ্বংসের তুলনা করে বলেন, ঠিক একইভাবে আওয়ামী লীগ শিক্ষা ব্যবস্থাকে নষ্ট করেছে।
 
তিনি আরও বলেন, বিএনপি আমলে নকলমুক্ত শিক্ষা ব্যবস্থা চালু করা হয়েছিল, কিন্তু বর্তমানে শিক্ষার্থীরা কম লেখলেও জিপিএ-৫ বা গোল্ডেন ফাইভ পেয়ে যাচ্ছে। নতুন প্রজন্মের উদ্দেশে তিনি আহ্বান জানান, মাদক ও সন্ত্রাসমুক্ত শিক্ষাঙ্গন গড়ে তুলে দেশের উন্নয়নে ভূমিকা রাখতে হবে।

সংবর্ধনা অনুষ্ঠানে জেলা ছাত্রদলের সভাপতি কামরুল ইসলাম সভাপতিত্ব করেন এবং সাধারণ সম্পাদক মারুফ ইসলাম সৃজন সঞ্চালনা করেন। অনুষ্ঠানে নাটোর জেলা বিএনপির আহ্বায়ক ও অন্যান্য নেতৃবৃন্দ এবং নবনির্বাচিত ভাইস প্রেসিডেন্ট শেখ রিফাত মাহমুদ ও তার পিতা অধ্যক্ষ রাফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।

দুলু আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ৩১ দফা কর্মসূচি দিয়েছেন, যা বিশ্বমানের শিক্ষার দিকনির্দেশনা নির্ধারণ করে। ক্ষমতায় এলে বিএনপি ৩১ দফা কর্মসূচির মাধ্যমে শিক্ষিত ও আত্মনির্ভরশীল জাতি গড়ে তুলবে।

স্বদেশ প্রতিদিন/ আরএফ


আরও সংবাদ   বিষয়:   আওয়ামী   লীগ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close