প্রকাশ: মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫, ৮:৫৮ পিএম

টাঙ্গাইল সদর উপজেলা শাখার নবগঠিত বাংলাদেশ মানবাধিকার কমিশনের কার্যনির্বাহী পরিষদের শপথ ও পরিচিতি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে টাঙ্গাইল প্রেসক্লাব মিলনায়তনে এ অনুষ্ঠান হয়।
অনুষ্ঠানের শুরুতে নবগঠিত কার্যনির্বাহী পরিষদের সদস্যদের ফুল দিয়ে বরণ করা হয়। সভায় সভাপতিত্ব করেন সদর উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ শফিকুল ইসলাম এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মো. সোহানুর রহমান শাহীন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সরকারি সা'দত কলেজের সহযোগী অধ্যাপক মো. মোশারফ হোসেন। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মানবাধিকার কমিশন টাঙ্গাইল জেলা শাখার সভাপতি মো. আব্দুল কাদের।
বিশেষ অতিথি ছিলেন জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট মো. সামছুল আলম। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন জেলা শাখার সাধারণ সম্পাদক ও সাংবাদিক কাজী তাজউদ্দিন রিপন।
এ সময় বক্তারা দেশে মানবাধিকার লঙ্ঘনের বিভিন্ন বিষয় তুলে ধরে করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মো. মোমিনুর রহমান মোমিন, টাঙ্গাইল পৌর শাখার সভাপতি মো. গোলাম মওলা মিটলু ও সাধারণ সম্পাদক মো. মীর সজিবুজ্জামান।
পরে নবগঠিত কার্যনির্বাহী পরিষদের সদস্যদের আইডি কার্ড প্রদান, শপথ ও পরিচিতির মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
স্বদেশ প্রতিদিন/এনআর