বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
বান্দরবানের সাঙ্গু নদী থেকে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার
রোয়াংছড়ি (বান্দরবান) প্রতিনিধি :
প্রকাশ: মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫, ৯:০০ পিএম
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার টমটম চালক অমন্ত সেন তঞ্চঙ্গ্যা (৩৬)-এর লাশ নিখোঁজের ৪১ ঘণ্টা পর উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে স্থানীয়দের খবরের ভিত্তিতে বান্দরবান সদর ক্যচিংঘাটা এলাকার সাঙ্গু নদী থেকে লাশ উদ্ধার করা হয়।

নিহত অমন্ত সেন রোয়াংছড়ি উপজেলার আলেক্ষ্যং ইউনিয়নের নাতিন ঝিরি পাড়ার মৃত ধল্যা তঞ্চঙ্গ্যার দ্বিতীয় ছেলে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৪ সেপ্টেম্বর রাতে টমটম চালিয়ে বাজার থেকে ফেরার পথে বাড়ির কাছেই ওঁৎ পেতে থাকা দুর্বৃত্তরা তাকে পিটিয়ে হত্যা করে। পরে লাশ নদীতে ফেলে দেওয়া হয়। পরদিন সকালে স্থানীয়রা তারাছা খালের পাশের বালুচরে রক্তের দাগ ও টেনে নেওয়ার চিহ্ন দেখতে পান। সেখান থেকে নিহতের ব্যবহৃত ব্যাগ ও মোবাইল ফোনও উদ্ধার করা হয়।

নিহতের মা আইল্যাবি তঞ্চঙ্গ্যা কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আমার অনুমানই সঠিক হলো। টেনে নেওয়ার চিহ্ন না থাকলে এভাবে বুঝতাম না। আমার ছেলেকে হত্যা করে নদীতে ফেলে দেওয়া হয়েছে।”

খবর পেয়ে রোয়াংছড়ি থানা পুলিশ, ফায়ার সার্ভিস কর্মী ও স্থানীয় ইউপি চেয়ারম্যান বিশ্বনাথ তঞ্চঙ্গ্যা ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেন। দীর্ঘ অভিযান চালানোর পর মঙ্গলবার বিকেলে সাঙ্গু নদী থেকে অমন্ত সেনের লাশ উদ্ধার করা সম্ভব হয়।

পুলিশ জানায়, নিহতের মাথায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। লাশ ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

রোয়াংছড়ি থানার ইনচার্জ (এসআই) শুভ্রমুকুল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস লাশ উদ্ধার করেছে। তদন্ত চলছে।”

স্বদেশ প্রতিদিন/এনআর


আরও সংবাদ   বিষয়:  বান্দরবান   সাঙ্গু নদী   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close