
সংগৃহীত ছবি
বসুন্ধরা গ্রুপের পরিচালনায় আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন বসুন্ধরা পাবলিক স্কুল এন্ড কলেজ একাধিক পদে জনবল নিয়োগ দেবে। এ উপলক্ষে প্রতিষ্ঠানটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
প্রতিষ্ঠান: বসুন্ধরা পাবলিক স্কুল এন্ড কলেজ
পদ সংখ্যা: ১৩টি
পদ ও যোগ্যতা
১. সহকারী শিক্ষক (মাধ্যমিক শাখা, ইংরেজি ভার্সন)
বাংলা–২ জন, ইংরেজি–২ জন, গণিত–২ জন, ধর্ম ও নৈতিক শিক্ষা (ইসলাম ধর্ম)–২ জন, জীববিজ্ঞান–১ জন, হিসাববিজ্ঞান–১ জন, ফিন্যান্স ও ব্যাংকিং–১ জন।
স্নাতক/স্নাতকোত্তর (৩য় বিভাগ নয়)। ইসলাম ধর্মে ন্যূনতম ফাজিল।
ইংরেজি মাধ্যমে পাঠদানে সক্ষম হতে হবে।
বেতন: গ্রেড-১০ (১৬,০০০-৩৮,৬৪০ টাকা) বিএড/বিপিএডসহ; গ্রেড-১১ (১২,৫০০-৩০,২৩০ টাকা) বিএড/বিপিএড ছাড়া।
২. সহকারী শিক্ষক (প্রাক-প্রাথমিক শাখা, ইংরেজি ভার্সন)
৪ জন
স্নাতক/স্নাতকোত্তর, ৩য় বিভাগ নয়।
বেতন: গ্রেড-১৩ (১১,০০০-২৬,৫৯০ টাকা)।
৩. অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর
২ জন, গ্রেড-১৬ (৯,৩০০-২২,৪৯০ টাকা)
এইচএসসি পাশ ও ৬ মাসের কম্পিউটার ডিপ্লোমা।
৪. অফিস সহকারী কাম ডাটা এন্ট্রি অপারেটর
১ জন, গ্রেড-১৬
এইচএসসি পাশ ও কম্পিউটার ডিপ্লোমা।
৫. ইলেকট্রিশিয়ান
১ জন, গ্রেড-১৬
এসএসসি পাশ ও ৬ মাসের ডিপ্লোমা।
৬. ড্রাইভার (হালকা যানবাহন)
১ জন, গ্রেড-১৬
এসএসসি পাশ, ড্রাইভিং লাইসেন্স ও ২ বছরের অভিজ্ঞতা।
৭. ল্যাব অ্যাটেন্ডেন্ট (পদার্থ, রসায়ন ও জীববিজ্ঞান)
৩ জন, গ্রেড-১৯
এসএসসি (বিজ্ঞান বিভাগ)।
৮. আয়া
৬ জন, গ্রেড-১৯
এসএসসি পাশ।
৯. নিরাপত্তাকর্মী/নৈশপ্রহরী
৫ জন (পুরুষ-৩, মহিলা-২), গ্রেড-১৯
এসএসসি পাশ।
১০. পরিচ্ছন্নতাকর্মী
৯ জন (পুরুষ-৩, মহিলা-৬), গ্রেড-২০
জেএসসি/জেডিসি পাশ।
১১. মালী
১ জন, গ্রেড-২০
জেএসসি/জেডিসি পাশ।
১২. প্লাম্বার
১ জন, গ্রেড-২০
জেএসসি/জেডিসি পাশ এবং ট্রেড কোর্স পাস।
১৩. গ্রাউন্ডস ম্যান
৪ জন, গ্রেড-২০
জেএসসি/জেডিসি পাশ।
চাকরির শর্তাবলী
বয়সসীমা: সর্বোচ্চ ৩৫ বছর (৩০ সেপ্টেম্বর ২০২৫ তারিখে)।
অভিজ্ঞদের অগ্রাধিকার।
প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি ও অন্যান্য সুবিধা।
উভয় শিফটে কাজ করার মানসিকতা থাকতে হবে।
প্রয়োজনে আবাসন ও যানবাহন সুবিধা দেওয়া হবে।
আবেদনের নিয়ম
ওয়েবসাইট: www.bashundharapsc.com থেকে ফরম সংগ্রহ করতে হবে।
আবেদনপত্রে জীবনবৃত্তান্ত, শিক্ষাগত সনদ, অভিজ্ঞতার সনদ, এনআইডি, নাগরিকত্ব সনদ, ছবি সংযুক্ত করতে হবে।
আবেদন ফি:
গ্রেড-১০ থেকে গ্রেড-১৩: ৫০০ টাকা
গ্রেড-১৪ থেকে গ্রেড-১৬: ৩০০ টাকা
গ্রেড-১৯ ও গ্রেড-২০: ২০০ টাকা
পে-অর্ডার/ব্যাংক ড্রাফট জমা দিতে হবে (অফেরতযোগ্য)।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা: অধ্যক্ষ, বসুন্ধরা পাবলিক স্কুল এন্ড কলেজ, প্লট-২, ব্লক-এন, বসুন্ধরা আবাসিক এলাকা, ডাকঘর: গুলশান, ঢাকা-১২২৯।
শেষ তারিখ: ০৭ অক্টোবর ২০২৫
খামের উপর পদের নাম ও মোবাইল নম্বর লিখতে হবে।
লিখিত/মৌখিক পরীক্ষার তথ্য মোবাইল/ই-মেইলে জানানো হবে।