বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
শান্তির পাহাড় চেয়েছিলেন মানবেন্দ্র নারায়ণ লারমা
খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫, ৫:৫৩ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

খাগড়াছড়ির মাটিরাঙায় মানবেন্দ্র নারায়ণ লারমার ৮৬‌তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৫ সেপ্টেম্বর ২০২৫) দুপুরে মাটিরাঙার চৌধুরী কমিউনিটি সেন্টারে এই আলোচনা সভার আয়োজন করা হয়। 

মাটিরাঙ্গা থানা পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি কমিটির সভাপতি অমর সিং চাকমার সভাপতিত্বে ও মাটিরাঙ্গা থানা পিসিপির সভাপতি সুনীল ত্রিপুরা সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) কেন্দ্রীয় কমিটির সদস্য আরাধ্য পাল খীসা। 

দেশ প্রেমিক এম এন লারমা ছিলো পাহাড়ের চেতনা উল্লেখ করে আরাধ্য পাল খীসা বলেন, শান্তির পাহাড় চেয়েছিলেন মানবেন্দ্র নারায়ণ লারমা। তিনি বেঁচে থাকলে পাহাড়ের সামগ্রিক দৃশ্যপট পাল্টে যেতো। সেই দূরদর্শী চেতনার অগ্রদূত পাহাড়ের নক্ষত্র এমএন লারমাকে ষড়যন্ত্রকারীদের বুলেটের আঘাতে প্রাণ দিতে হয়েছিলো। পার্বত্য চট্টগ্রামকে উন্নয়ন ও অগ্রযাত্রার পথে এগিয়ে নিতে শিক্ষার প্রসার ঘটাতে চেয়েছিলেন তিনি। 

মানবেন্দ্র নারায়ণ লারমা জুম্ম জাতির অধিকার আদায়ে স্বোচ্ছার ছিলেন। তিনি চেয়েছিলেন অধিকার আদায়ের পাশাপাশি পাহাড়ের সকল মানুষ, সকল জাতি গোষ্ঠি নিজেদের মাথা উঁচু করে বৈষ্যমহীন ভাবে পাহাড়ে শান্তিতে বসবাস করবে।  

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি মাটিরাঙ্গা থানা কমিটির সাধারণ সম্পাদক দীপু চাকমা, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) খাগড়াছড়ি জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক প্রত্যয় চাকমা (জুকি), রামগড় থানা কমিটির সভাপতি হরি সাধন বৈষ্ণব প্রমূখ। 

এছাড়াও অনুষ্ঠানে সাবেক পিসিপির কেন্দ্রীয় সভাপতি রাজ্যময় চাকমা,পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নিশান চাকমা, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক অরবিন চাকমাসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

জেএসএস এর মাটিরাঙ্গা, মানিকছড়ি, রামগড়, লক্ষীছড়ি ও গুইমারা থানা কমিটি যৌথভাবে অনুষ্ঠানটি আয়োজন করেন।

এমএন লারমা জুম্ম জাতির আলোর দিশারী মন্তব্য করে জুম্ম জাতীয় চেতনার অগ্রদূত ও মেহনতি মানুষের অধিকারের স্বপ্নদ্রষ্টা মানবেন্দ্র লারমা পাহাড়ের জুম্মজাতির মুক্তির মহানায়ক বলে উল্লেখ করে শ্রদ্ধার সাথে স্মরণ করেন বক্তারা। 



স্বদেশ প্রতিদিন/শাহো


আরও সংবাদ   বিষয়:  শান্তি   পাহাড়   খাগড়াছড়ি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close