বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
যৌনপল্লী থেকে যুবলীগ নেতা গ্রেপ্তার
টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫, ৫:৩৩ পিএম আপডেট: ১৫.০৯.২০২৫ ৫:৫২ PM

টাঙ্গাইল শহরের কান্দাপাড়া এলাকার যৌনপল্লী থেকে শহর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ জনিকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

রোববার গভীর রাতে তাকে গ্রেপ্তার করার পর সোমবার দুপুরে টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে। যুবলীগ নেতা শাহ জনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলার আসামি। তিনি টাঙ্গাইল পৌর শহরের আকুরটাকুর পাড়ার মো. ইসরাফিলের ছেলে।

মামলা সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৪ আগস্ট সকাল ১১টার দিকে শহরের বটতলা এলাকায় বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের লক্ষ্য করে সন্ত্রাসীরা গুলি চালায়। এতে কালিহাতীর চিনামুরা গ্রামের লাল মিয়া গুলিবিদ্ধ হন। পরবর্তীতে লাল মিয়া বাদী হয়ে জেলা আওয়ামী লীগের সভাপতি, সম্পাদকসহ ২৩০ জনকে আসামি করে মামলা দায়ের করেন। মামলায় অজ্ঞাত ১৫০ থেকে ২০০ জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে, এবং শাহ জনি ৪১ নম্বর আসামি।

টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানবীর আহম্মেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে শাহ জনিকে যৌনপল্লী থেকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে একাধিক মামলা রয়েছে। তাকে আদালতে পাঠানো হয়েছে, তবে এই বিষয়ে আরও তদন্ত করতে তার রিমান্ড চাওয়া হয়নি।

এদিকে, এই গ্রেপ্তারের পর যুবলীগ নেতার বিরুদ্ধে স্থানীয় জনমনে নানা আলোচনা সৃষ্টি হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাকে দ্রুত জিজ্ঞাসাবাদ এবং আইনি পদক্ষেপ গ্রহণের জন্য প্রয়োজনীয় কার্যক্রম চালিয়ে যাচ্ছে।


স্বদেশ প্রতিদিন/কেআইকে


আরও সংবাদ   বিষয়:  যৌনপল্লী   যুবলীগ   নেতা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close