বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে কাহারোল উপজেলা বাল্যবিবাহ ও শিশুশ্রম মুক্ত ঘোষণা
কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫, ৫:৫৭ পিএম

বাংলাদেশ ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে দিনাজপুরের কাহারোল উপজেলা আনুষ্ঠানিকভাবে বাল্যবিবাহ ও শিশুশ্রম মুক্ত ঘোষণা করা হয়েছে। 

১৫ সেপ্টেম্বর ২০২৫, সোমবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে এবং ওয়ার্ল্ড ভিশনের সহযোগিতায় উপজেলা পরিষদ হলরুমে দিনব্যাপী এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ওয়ার্ল্ড ভিশন ম্যানেজার লাভলী লাকি বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মিজ মোকলেদা খাতুন মিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার মো. রাজুল ইসলাম, ওয়ার্ল্ড ভিশনের সিনিয়র ম্যানেজার অরবিন্দ গোমেজ, কো-অর্ডিনেটর মো. তানজিমুল ইসলাম এডভোকেসি, এবং ওয়ার্ল্ড ভিশন প্রোগ্রাম অফিসার বাপ্পি জয়ধর।

অনুষ্ঠানে বক্তারা উল্লেখ করেন, এই অর্জন শুধুমাত্র ওয়ার্ল্ড ভিশনের নয়, এটি কাহারোল উপজেলার প্রতিটি শিশুর অভিভাবক, শিক্ষক এবং স্থানীয় প্রশাসনের সম্মিলিত প্রচেষ্টার ফলস্বরূপ।

ওয়ার্ল্ড ভিশন ম্যানেজার লাভলী লাকি বিশ্বাস তার বক্তব্যে বলেন, “বাল্যবিবাহ ও শিশুশ্রম নির্মূলের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো শিশুদের স্কুলমুখী করা এবং তাদের একটি ভালো ভবিষ্যতের স্বপ্ন দেখানো।”

অনুষ্ঠানের শেষে উপজেলা নির্বাহী অফিসার মিজ মোকলেদা খাতুন মিম, বিশেষ অতিথিরা এবং উপস্থিত সকল সুধীজন কাহারোল উপজেলা বাসীকে বাল্যবিবাহ ও শিশুশ্রম প্রতিরোধে তাদের অবদান রাখার প্রতিশ্রুতি প্রদান করেন। তারা সকলকে একত্রিত হয়ে এই দুই সামাজিক ব্যাধি নির্মূলে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।


স্বদেশ প্রতিদিন/কেআইকে


আরও সংবাদ   বিষয়:  ওয়ার্ল্ড   বাল্যবিবাহ    কাহারোল  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close