
পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার অন্যতম ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান লক্ষীপুর ইসলামিয়া আলিম মাদরাসাতে অবসরপ্রাপ্ত তিনজন শিক্ষককে বিদায়ী সংবর্ধনা এবং চারজন নবাগত শিক্ষক ও আলিম প্রথম বর্ষের শিক্ষার্থীদের বরণ করা হয়েছে।
সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে মাদরাসা প্রাঙ্গণে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আব্দুল হাকিম সরকার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আটোয়ারী উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান এ জেড এম বজলুর রহমান জাহেদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মো. নজরুল ইসলাম দুলাল, সাধারণ সম্পাদক, আটোয়ারী উপজেলা বিএনপি।, মো. মতিয়ার রহমান, সাবেক সাংগঠনিক সম্পাদক, আটোয়ারী উপজেলা বিএনপি।, লুৎফুল কবির মো. কামরুল হাসান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা।, মো. রায়হান কবির, সভাপতি, মাদরাসা পরিচালনা কমিটি। অবসরপ্রাপ্ত তিন শিক্ষক
বিদায়ী শিক্ষকদের মধ্যে রয়েছেন, মো. সাজিজার রহমান ১৯৮৭ সালে যোগদান করে ৩৭ বছর শিক্ষকতা শেষে ১৭ ফেব্রুয়ারি ২০২৫ অবসরে যান। মো. আলতাফ গওহর ২০০০ সালে যোগদান করে ৩১ মার্চ ২০২৫ অবসরে যান। মো. জসিম উদ্দীন ১৯৮৭ সালে যোগদান করে ৩০ আগস্ট ২০২৫ অবসরে যান।
অনুষ্ঠানে বিদায়ী শিক্ষকদের কর্মজীবনের বিভিন্ন দিক তুলে ধরা হয় এবং তাঁদের সম্মানে উপহার তুলে দেওয়া হয়।
নবাগত চার শিক্ষক রকিবুল ইসলাম, মো. আব্দুল মোত্তালেব (আরবি), ইব্রাহিম খলিল, ও ক্বারী মোঃ রইসুল ইসলাম কে শুভেচ্ছা ও শুভ কামনা জানানো হয়।
এছাড়া, আলিম প্রথম বর্ষের নবাগত শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য দেন মারুফ বিল্লাহ ও সজিব ইসলাম।
প্রধান অতিথি এ জেড এম বজলুর রহমান জাহেদ বলেন,“এই প্রতিষ্ঠান থেকে আগামী দিনের সৎ ও আদর্শ নেতৃত্ব গড়ে উঠবে এই প্রত্যাশা করি। ছাত্রদের হতে হবে নিষ্ঠাবান, সৎ, ও শ্রদ্ধাশীল।”
তিনি নবাগত শিক্ষকদের উদ্দেশে বলেন,“আপনাদের ওপর অর্পিত দায়িত্ব সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করতে হবে।”
সভাপতির বক্তব্যে অধ্যক্ষ মো. আব্দুল হাকিম সরকার মাদরাসার প্রতিষ্ঠায় অবদান রাখা স্থানীয় দানশীল ব্যক্তিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন,“এই প্রতিষ্ঠান গড়ে উঠেছে তাঁদের দান করা জমির ওপর। আল্লাহ তাদের জান্নাত দান করুন।”
অনুষ্ঠান পরিচালনা করেন সহকারী মৌলভী মো. সিরাজুল ইসলাম। প্রারম্ভে পবিত্র কোরআন তেলাওয়াত করেন নবম শ্রেণির শিক্ষার্থী হাফেজ মেহেদী হাসান এবং নাতে রাসুল পরিবেশন করেন দশম শ্রেণির ছাত্রী আয়েশা সিদ্দিকা।
স্বদেশ প্রতিদিন/কেআইকে