বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
নতুন করে গাজায় অর্ধশতাধিক নিহত, দুর্ভিক্ষে মৃত বেড়ে ৪২২
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫, ১:৪৫ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

আবারো গাজা উপত্যকাজুড়ে হত্যাযজ্ঞ চালাচ্ছে দখলদাল ইসরায়েলি বাহিনী। একদিনে উপত্যকাজুড়ে ৫৩ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে এবং গাজা সিটিতে ১৬টি ভবন গুঁড়িয়ে দিয়েছে, যার মধ্যে রয়েছে তিনটি আবাসিক টাওয়ার।

আজ সোমবার (১৫ সেপ্টেম্বর) সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়, রবিবারের হামলায় নিহতদের মধ্যে অন্তত ৩৫ জন গাজা সিটিতে মারা গেছেন বলে চিকিৎসকরা জানিয়েছেন। একই সঙ্গে আরও দুই ফিলিস্তিনি অপুষ্টিতে মারা গেছেন বলে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় নিশ্চিত করেছে।

এদিকে সংঘাতের মধ্যেই রবিবার ইসরায়েল সফরে গেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। গাজায় যুদ্ধবিরতি ও বাকি বন্দিদের মুক্তি নিয়ে তিনি আলোচনা করবেন বলে জানা যায়। 

আল-জাজিরার প্রতিবেদনে আরো বলা হয়, ইসরায়েলের চলমান যুদ্ধ শুরুর পর থেকে শুধু ক্ষুধা ও অপুষ্টিতে অর্থাৎ দুর্ভিক্ষে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪২২ জনে।

প্রতিবেদনে বলা হয়, রবিবার ইসরায়েলি বিমান হামলায় কেঁপে ওঠে গাজার উত্তরাঞ্চল। রেমাল ও তেল আল-হাওয়া এলাকায় ব্যাপক বিস্ফোরণে ধ্বংস হয় অন্তত ৩০টি আবাসিক ভবন। প্রাণ হারিয়েছেন বহু মানুষ।

স্থানীয়রা বলছেন, খাবার ও পানির সংকট দিন দিন আরও প্রকট হচ্ছে। বিশেষভাবে ভোগান্তিতে বয়স্ক ও অসুস্থরা। ইউএন আর ডব্লিউএ জানায়, গাজায় ইসরায়েলি বর্বরতায় দক্ষিণাঞ্চলে ঠেলে দেওয়া মানুষের সংখ্যা বাড়ছে। অস্থায়ী আশ্রয়কেন্দ্রগুলোতে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে।

স্থানীয় কর্মকর্তাদের তথ্যমতে, নতুন করে অঞ্চলটি থেকে উচ্ছেদ করা হয়েছে হাজার হাজার মানুষকে। নিরাপদ আশ্রয়ের খোঁজে ঘর ছেড়ে পালাচ্ছেন হাজার হাজার মানুষ।

বছরজুড়ে চলমান এই হামলার ফলে বিশ্বজুড়ে নিন্দার ঝড় বইলেও নিলজ্জই থেকে গিয়েছে জাতিসংঘ এবং তার প্রধান পৃষ্ঠপোষকেরা।


স্বদেশ প্রতিদিন/আইএমএস



আরও সংবাদ   বিষয়:  গাজা   নিহত   দুর্ভিক্ষ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close