সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● ২২ ক্যারেটের স্বর্ণের ভরি ২ লাখ ২৬ হাজার ৯২৩ টাকা      ● জেদ্দায় আন্তর্জাতিক হজ সম্মেলন শুরু, অংশ নিয়েছেন ধর্মমন্ত্রী      ● তিন ধাপে হবে শিক্ষক নিয়োগ পরীক্ষা      ● পাসপোর্ট ও এনআইডি চেয়ে দূতাবাসে শেখ হাসিনার চিঠি      ● ৩৭৫১ প্রশ্ন নিয়ে আজ বসছে সংসদের চতুর্থ অধিবেশন      ● মালিবাগে সিআইডি অফিসের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণ      ● তরমুজের ক্ষেত রক্ষায় কাটা হচ্ছে নদীর বুক!      ● বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী নিয়োগে লটারি, প্রাথমিকভাবে নির্বাচিত ৩০০      ● তিন গোলের জয়ে সেমিফাইনালে পাকিস্তান      ● ইতিহাস গড়ে বিশ্বকাপের শিরোপা জিতল নাইজেরিয়া      ● সরকারের পক্ষে রাতারাতি সব সমস্যা সমাধান সম্ভব নয় : ড. এম এ কাইয়ুম      ● গাজীপুরে দুই গার্মেন্টসে নাশকতার চেষ্টা, পুলিশের ধাওয়ায় ছত্রভঙ্গ      
কুকসু আইন অন্তর্ভুক্তি ও নির্বাচনের দাবিতে ইনকিলাব মঞ্চের স্মারকলিপি
কুবি প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫, ১:৩৯ AM

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) দ্রুত কুমিল্লা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (কুকসু) গঠন এবং নির্বাচন আয়োজনের দাবিতে রেজিস্ট্রারের নিকট স্মারকলিপি দিয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ইনকিলাব মঞ্চ। 

রবিবার (১৪ সেপ্টেম্বর) সংগঠনটির পক্ষ থেকে রেজিস্ট্রারের কাছে লিখিত স্মারকলিপি জমা দেওয়া হয়। স্মারকলিপিতে কুকসু আইন অন্তর্ভুক্তকরণ, গঠনতন্ত্র প্রণয়ন এবং নির্বাচনের রোডম্যাপ প্রকাশসহ তিন দফা দাবি উত্থাপন করা হয়।

দাবিগুলো হলো গঠনতন্ত্র প্রণয়নে শিক্ষার্থীদের সাথে সংসদীয় ধারায় আলাপ-আলোচনার মাধ্যমে খসড়া প্রণয়ন করা, বিশ্ববিদ্যালয়ের বর্তমান গঠনতন্ত্রে কুকসু অন্তর্ভুক্ত নেই তাই আচার্যের মাধ্যমে কিংবা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে চিঠি ইস্যুর মাধ্যমে কুকসু আইন অন্তর্ভুক্ত করা এবং নির্দিষ্ট তারিখ উল্লেখ করে নির্বাচনের রোডম্যাপ প্রকাশ করা।

স্মারকলিপিতে আরও বলা হয়, ইতোমধ্যে দেশের অধিকাংশ বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনের আমেজ বইছে। কিন্তু কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে কমিটি গঠন করা হলেও দৃশ্যমান কোনো অগ্রগতি নেই। তাই শিক্ষার্থীদের দাবি বাস্তবায়নে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ জরুরি।

এ বিষয়ে কুবি ইনকিলাব মঞ্চের যুগ্ম সদস্য সচিব মো. হাছান বলেন, “বিশ্ববিদ্যালয়গুলোকে রাজনীতি মুক্ত এবং শিক্ষার পরিবেশ নিশ্চিত করণের ছাত্র সংসদ প্রতিষ্ঠার বিকল্প নাই। আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রশাসন আমাদের আশ্বাস দিয়েছেন শীঘ্রই বাস্তবিক পদক্ষেপ নিবেন। কিন্তু বাস্তবতা হচ্ছে একটা কমিটি করে দিয়ে প্রশাসন আর কোন কার্যকরী পদক্ষেপ নেয় নাই। আমরা ২১ কার্যদিবস-এর মধ্যে প্রত্যাশা করেছিলাম কিন্তু ইতোমধ্যে তা পার হয়ে গেলেও কোন রেজাল্ট পাচ্ছি না। আমরা প্রত্যাশা করছি শীগ্রই একটা রোড ম্যাপ দিতে হবে না হয় কঠোর আন্দোলনে যেতো বাধ্য হবো।”

স্বদেশ প্রতিদিন/কেআইকে


আরও সংবাদ   বিষয়:  কুকসু   আইন   স্মারকলিপি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close