বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
সোনারগাঁওয়ে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫, ২:১২ AM

নারায়ণগঞ্জের সোনারগাঁও পৌরসভায় এক প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে একই গ্রামের হাবিবুর রহমান রিপনের বিরুদ্ধে। 

রোববার বেলা সোয়া ১১ টার দিকে সোনারগাঁও পৌরসভার দরপত ঠোটালিয়া গ্রামে প্রবাসীর নিজ বসতঘরে জোরপূর্বক প্রবেশ করে হাবিবুর রহমান রিপন ওই গৃহবধূকে কুপ্রস্তাব দেয়। এসময় তার প্রস্তাবে রাজি না হলে বিবাদী রিপন মারধর করে।

এসময় গৃহবধূর ডাকচিৎকারে আশেপাশের লোকজন তাকে উদ্ধার করে সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এঘটনায় গৃহবধূ সোনারগাঁও থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। 

অভিযোগ সূত্রে জানা যায়, কয়েক মাস যাবৎ সোনারগাঁও পৌরসভার দরপত ঠোটালিয়া গ্রামের কাশেম মিয়ার ছেলে হাবিবুর রহমান রিপন (৩২) একই গ্রামের সৌদি প্রবাসীর স্ত্রীকে কুপ্রস্তাব দিয়ে আসছিলো। বিষয়টি লম্পট রিপনের পরিবারকে জানালে গৃহবধূকে অপমান করে তাদের বাড়ি থেকে তাড়িয়ে দেয় এবং ভুক্তভোগী এ বিষয়ে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গকে জানালে তাকে মেরে ফেলার হুমকি প্রদান করে।  

ভুক্তভোগীর নানা বলেন, কয়েক মাস যাবৎ প্রতিবেশী হাবিবুর রহমান রিপন আমার নাতনীকে কুপ্রস্তাব দিয়ে আসছিলো। বিষয়টি এলাকার গণ্যমান্য ব্যক্তিকে জানিয়ে কোনো প্রতিকার পাইনি। আমি পুলিশ প্রশাসনের কাছে এর সুষ্ঠু বিচার চাই।

সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (তদন্ত) মো. রাশেদুল হাসান খান বলেন, অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

স্বদেশ প্রতিদিন/কেআইকে


আরও সংবাদ   বিষয়:  সোনারগাঁও   প্রবাসী   ধর্ষণ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close