বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      
দেখে ফেলায় মাকেও হত্যা করা হয়
কুবির সেই শিক্ষার্থীকে ধর্ষণের পর হত্যা করে কবিরাজ
ফয়সাল মিয়া, কুবি
প্রকাশ: সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫, ১:৩৬ AM

কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শিক্ষার্থী সুমাইয়া আফরিনকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। কুবি শিক্ষার্থী ও তার মাকে হত্যা মামলায় গ্রেপ্তারকৃত আসামি (কবিরাজ) মো. মোবারক হোসেন আদালতে এমন জবানবন্দি দিয়েছেন।  

রবিবার (১৪ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লার কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুর রহমান।

পুলিশের বরাতে জানা যায়, রবিবার আসামি (কবিরাজ) মো. মোবারক হোসেনকে আদালতে তোলা হলে জবানবন্দি দিয়েছেন। জবানবন্দিতে হত্যার আগে সেই শিক্ষার্থীকে ধর্ষণ করার কথা স্বীকার করেছেন। 

পুলিশের মিডিয়া শাখার এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ভিক্টিম সুমাইয়া আফরিনকে কথিত জ্বীনে ধরায় বাবুস সালাম জমিরিয়া মাদরাসার পীর ইলিয়াস শাহ এর কাছে ঝাড়ফুঁক করাতে নিয়ে যেতেন সুমাইয়ার মা। সেখানেই আসামি মোবারকের সাথে পরিচয় হয়। ভিক্টিম পরিবারে ঝাড়ফুঁকের নামে আসা-যাওয়া করতেন মোবারক।

জানা যায়, ঝাড়ফুঁক করে তাকে বসে এনে প্রথমে ধর্ষণ করে মোবারক। মেয়ের সাথে হওয়া এই ঘটনা দেখে ফেলেন ঐ শিক্ষার্থীর মা। ফলে তাকে হত্যা করেন মোবারক। এরপর তিনি বাসা থেকে বেরিয়ে আসেন। পরে আবার আসামি সেই বাসায় যায়। তখন ভুক্তভোগী শিক্ষার্থী বুঝতে পেরে তাকে বাধা দেন। যখন আসামি বুঝতে পারেন তিনি ধরা পড়ে গেছেন, তখন তিনি শিক্ষার্থীকেও হত্যা করেন। 

এদিকে মোবারকের নামে পূর্বেও একটি ধর্ষণ চেষ্টা মামলা রয়েছে বলে জানা গেছে। ২০২৩ সালের ২৪ জুন কুমিল্লা নগরীর ধর্মপুর পশ্চিম চৌমুহনীতে অবস্থিত হযরত খাদিজাতুল কোবরা মহিলা মাদ্রাসা ও এতিমখানার একটি কক্ষে মোহনা আক্তার মুন্নী নামের ৭ম শ্রেণীর এক শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা করেন। এ ঘটনায় থানায় একটি অভিযোগ দায়ের করে ভুক্তভোগীর পরিবার।

ওসি মহিনুল ইসলাম জানান, ধর্ষণের কথা আসামি স্বীকার করেছন। বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য বাসা থেকে উদ্ধার হওয়া কাপড়চোপড়, বিছানার চাদরসহ যাবতীয় বিষয় পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট আসার পর আরও ভালোভাবে নিশ্চিত হওয়া যাবে। 

উল্লেখ্য, গত ৮ সেপ্টেম্বর সকালে কুমিল্লার কালিয়াজুরি এলাকায় ভাড়া বাসা থেকে কুবি শিক্ষার্থী ও তার মায়ের মরদেহ উদ্ধার করে পুলিশ। ওই দিন সন্ধ্যায় মোবারক হোসেনকে (কবিরাজ)  গ্রেফতার করে পুলিশ।

আরও সংবাদ   বিষয়:  কুবি   শিক্ষার্থী   ধর্ষণ   কবিরাজ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close