বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম ঢাকা মহানগর দক্ষিণ কমিটি      
৯ দফা দাবিতে যবিপ্রবি শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি, উপাচার্যের আশ্বাসে ফিরল শিক্ষার্থীরা
যবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫, ৯:১৬ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ছাত্র সংসদ গঠন, আয়তন বৃদ্ধি, ইম্প্রুভমেন্ট সিস্টেম ও পরীক্ষার খাতা কিউআর কোড সিস্টেম চালুসহ নয় দফা দাবিতে টানা চার ঘন্টা অবস্থান কর্মসূচি পালন করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) শিক্ষার্থীরা। পরবর্তীতে উপাচার্যের আশ্বাসে ফিরে যায় শিক্ষার্থীরা। 

আজ রবিবার (১৪ সেপ্টেম্বর) দুপুর দেড়টায় যবিপ্রবি প্রশাসনিক ভবনের নিচে ৯ দফা দাবিতে অবস্থান কর্মসূচিতে বসেন শিক্ষার্থীরা। 

এসময় শিক্ষার্থীদের সাথে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক, শহীদ মসিয়ূর রহমান হল ও মুন্সী মেহেরুল্লাহ হলের প্রভোস্টসহ দপ্তর প্রধানরা দফায় দফায় শিক্ষার্থীদের সাথে কথা বলেও কোনো সমাধান করতে পারেনি। পরবর্তীতে সাড়ে তিন ঘন্টা পর দাবি বাস্তবায়নে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল মজিদ শিক্ষার্থীদের মাঝে এসে আশ্বাস দিলে ফিরে যায় শিক্ষার্থীরা। 

শিক্ষার্থীদের দাবিগুলো হলো

১. দ্রুত সময়ের মধ্যে ছাত্র সংসদ গঠনের দৃশ্যমান উদ্যোগ গ্রহণ। 

২. জুলাই আন্দোলনে বিরোধিতাকারী, দুর্নীতিগ্রস্ত ও স্বৈরাচার সুবিধাভোগী শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের বিচার নিশ্চিত করা। 

৩. ইমপ্রুভমেন্ট সিস্টেম চালু এবং পরীক্ষার খাতায় শিক্ষার্থীর নাম-রোলের পরিবর্তে কোডিং সিস্টেম প্রবর্তন। 

৪. সেমিস্টার ফি কমানো এবং বিভাগ উন্নয়ন ও ক্লাব ফি বাতিল করা। 

৫. বিশ্ববিদ্যালয়কে শতভাগ আবাসিক ক্যাম্পাসে রূপান্তরের উদ্যোগ গ্রহণ, বিশেষ করে নবীন শিক্ষার্থীদের আবাসন সুবিধা নিশ্চিত করা; অন্যথায় আবাসন ভর্তুকির ব্যবস্থা করা।

৬. বিশ্ববিদ্যালয়ের আয়তন বৃদ্ধি করার কার্যকরী পদক্ষেপ গ্রহণ। 

৭. সার্টিফিকেট উত্তোলন জটিলতা দূর করে অনলাইনভিত্তিক সহজ পদ্ধতি চালু করা। 

৮. ২০২২-২৩ শিক্ষাবর্ষের রিটেক সমস্যার দ্রুত সমাধান। 

৯. আমবটতলা থেকে বেলতলা পর্যন্ত ফুটপাত নির্মাণ এবং প্রধান ফটকের সামনে স্পিডব্রেকার সংস্কার। 

অবস্থান কর্মসূচি শেষে শিক্ষার্থীদের পক্ষ হতে পরিবেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের শিক্ষার্থী মো. উসামাহ বলেন, আমাদের কয়েকটি দাবি বাস্তবায়নে ভিসি স্যার এক মাস সময় দিয়েছেন। আর কিছু বিষয়ে সৃজনশীলের উদ্দীপক ধরিয়ে দিয়েছেন। সার্বিক বিষয়ে চিন্তা করে ভিসি স্যারের কথা মেনে নিয়েছি। এক মাসের মধ্যে আমাদের দাবি বাস্তবায়ন না হলে কঠোর থেকে কঠোরতর আন্দোলনের মাধ্যমে আমরা আমাদের যৌক্তিক দাবি আদায় করেই ছাড়ব। 

এ সময় যবিপ্রবি উপাচার্য শিক্ষার্থীদের বলেন, ইতোমধ্যে ২০২২-২৩ সেশনের সমস্যাগুলো নিয়ে একটি তদন্ত কমিটি গঠন করেছি। এছাড়া অন্যান্য দাবি বাস্তবায়নে আমরা একটি কমিটি গঠন করব। শীঘ্রই শিক্ষার্থীদের দাবিগুলো বাস্তবায়ন হবে।

উল্লেখ্য, গত ৭ সেপ্টেম্বর ৯ দফা দাবিতে যবিপ্রবি উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান করেন শিক্ষার্থীরা ও সাত দিনের আল্টিমেটাম দেয়।


স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  যবিপ্রবি   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close