শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
আইনি বিপাকে উর্বশী-মিমি
বিনোদন ডেস্ক
প্রকাশ: রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫, ৭:৫৭ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলা ও টলিউড অভিনেত্রী মিমি চক্রবর্তীর বিরুদ্ধে অনলাইনে অবৈধ বেটিং অ্যাপের প্রচারে আর্থিক লেনদেন ঘিরে শুরু হওয়া তদন্তে নাম জড়ালো। 

উর্বশীকে আগামী ১৬ সেপ্টেম্বর দিল্লির ইডি হেডকোয়ার্টারে হাজিরা দেওয়ার নোটিশ পাঠানো হয়েছে এবং মিমি চক্রবর্তীকে একই মামলায় ১৫ সেপ্টেম্বর তলব করা হয়েছে বলে ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে জানানো হয়। 

ইডি জানিয়েছে, বেটিং অ্যাপের মাধ্যমে অর্থ পাচারের সন্দেহে তদন্ত চলছে। এই অ্যাপের সঙ্গে যুক্ত একাধিক উচ্চপ্রোফাইল ব্যক্তিত্বকে ইতোমধ্যেই জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এই তালিকায় রয়েছেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন তারকা সুরেশ রায়না ও শিখর ধাওয়ানও।

তদন্তকারীদের মতে, বেটিং অ্যাপের প্রচার এবং সম্ভাব্য আর্থিক লেনদেনে সেলিব্রেটিদের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। সেই কারণেই উর্বশী রাউতেলা ও মিমি চক্রবর্তীকে হাজির হতে বলা হয়েছে।

উল্লেখ্য, প্রথমে এই ঘটনায় জড়িয়ে পড়েন টলি অভিনেতা অঙ্কুশ হাজরাও। বেআইনি বেটিং অ্যাপের সঙ্গে যুক্ত থাকায় আইনি জটিলতায় জড়িয়েছেন অঙ্কুশ। এর আগেও একাধিক তারকার নাম জড়িয়েছিল অবৈধ বেটিং অ্যাপের প্রচারের জন্য। 

স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  উর্বশী   মিমি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close