সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● সিলেট টেস্টে ৩৬৯ রানের লক্ষ্যে ব্যাট করছে বাংলাদেশ      ● রাশিয়ার হামলায় ইউক্রেনে বিদ্যুৎহীন সাড়ে ৮ লাখ মানুষ      ● কপ-৩১ সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী      ● আলোচনায় অগ্রগতি হলে ইরানে হামলার সম্ভাবনা কম: ট্রাম্প      ● শ্রমিক অসন্তোষে তিন জেলায় ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন      ● ২২ ক্যারেটের স্বর্ণের ভরি ২ লাখ ২৬ হাজার ৯২৩ টাকা      ● জেদ্দায় আন্তর্জাতিক হজ সম্মেলন শুরু, অংশ নিয়েছেন ধর্মমন্ত্রী      ● তিন ধাপে হবে শিক্ষক নিয়োগ পরীক্ষা      ● পাসপোর্ট ও এনআইডি চেয়ে দূতাবাসে শেখ হাসিনার চিঠি      ● ৩৭৫১ প্রশ্ন নিয়ে আজ বসছে সংসদের চতুর্থ অধিবেশন      ● মালিবাগে সিআইডি অফিসের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণ      ● তরমুজের ক্ষেত রক্ষায় কাটা হচ্ছে নদীর বুক!      
শুভ সূচনায় ছন্দপতন! উদ্বোধনের দিনেই বিকল হলো বেরোবির বাস
বেরোবি প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫, ৭:৫৮ পিএম

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) উদ্বোধনের দিনই বিকল বিশ্ববিদ্যালয় টু পীরগঞ্জ দ্বিতল ভাড়া বাস। রোববার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টায় এ ঘটনা ঘটে।

জানা যায়, বিকেল ৫.১০ এর ট্রিপে বিশ্ববিদ্যালয় টু পীরগঞ্জ যাওয়ার পথে বড়দরগা পার হয়ে বিশমাইল বাজারের কাছাকাছি এসে নষ্ট হয়ে যায় বিআরটিসি দ্বি তল ভাড়া বাস। এতে ভোগান্তিতে পরেন বাসে অবস্থান করা শিক্ষার্থীরা। 

উদ্বোধনের প্রথম দিনেই বাস বিকল হওয়াতে ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষার্থীরা। তাদের অভিযোগ, বিআরটিসির পুরোনো বাস ভাড়া নেওয়ায় এ অবস্থা হয়েছে। বিশ্ববিদ্যালয় চাইলে আরো ভালো বাস ভাড়া নিতে পারত। দূরে যাওয়ার পথে এরকম মাঝ পথে বিকল হলে আমাদের শিক্ষার্থীদের ভোগান্তির মধ্যে পড়তে হয়। 

বাসে থাকা মার্কেটিং বিভাগের শিক্ষার্থী আল আমিন বলেন, আমরা বাসে ছিলাম। হঠাৎ চাকা নষ্ট হয়ে যায়। পরে কোনো মতে পীরগঞ্জে আনছে। 

এদিকে, রোববার (১৪ সেপ্টেম্বর) সকালে শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের উপস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুলে নতুন ৭টি বাসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী।

উদ্বোধনের দিনই বাস বিকল হওয়ার ব্যাপারে জানতে চাইলে পরিবহন পুলের পরিচালক মাসুদ রানা বলেন, আমি তো জানি না। খোঁজ নিচ্ছি। এমন তো হওয়ার কথা না।

স্বদেশ প্রতিদিন/ আরএফ 


আরও সংবাদ   বিষয়:  বেরোবি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close