বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
বাউফলে পুলিশের হাতে শিশু নির্যাতনের অভিযোগ
বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫, ৬:৫৭ পিএম

পটুয়াখালী বাউফলে ভিডিও করার অপরাধে মো. হামিম (১০) নামের এক শিশুকে মারধরের অভিযোগ উঠেছে বাউফল থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) মাসুদুর রহমানের বিরুদ্ধে। 

শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার সময় উপজেলার নাজিরপুর ইউনিয়নের ছয়হিস্যা গ্রামে এ ঘটনা ঘটে। আহত শিশুটিকে (১৩ সেপ্টেম্বর) রাত ১০টার সময় বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।

শিশু হামিম ছয়হিস্যা গ্রামের কবির মোল্লার ছেলে এবং ছয়হিস্যা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর শিক্ষার্থী। স্থানীয়রা জানান, মো. হামিম তার বাসার সামনে বন্ধু জিদান, তানভীর ও মিয়াদ নামের তিন শিশুর সঙ্গে মোবাইল ফোন নিয়ে খেলার ছলে ভিডিও ধারণ করছিলেন। ওই সময় পুলিশের এসআই মাসুদুর রহমান তার হাত থেকে মোবাইল ফোনটি কেড়ে নিয়ে শিশুটিকে মারধর করেন। পরে তাকে পুলিশের গাড়ীতে উঠালে স্থানীয়দের তোপের মুখে হামিমকে ছেড়ে দেন। তবে ভিডিওধারিত মোবাইল ফোনটি এখনও পুলিশের হেফাজতে রয়েছে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।

শিশু হামিম জানিয়েছেন, তিনি বন্ধুদের সঙ্গে মোবাইল ফোন নিয়ে খেলা করছিলেন। তখন পুলিশ তার কাছ থেকে মোবাইল ফোনটি নিয়ে কানের উপর চার–পাঁচটি চড় থাপ্পড় মারেন। এতে তার কানে আঘাত লাগে। স্থানীয় প্রত্যক্ষদর্শী জালাল খন্দকার বলেন, পুলিশ শিশুটিকে মারধর করে গাড়ীতে উঠালে আমরা স্থানীয়রা শিশুটিকে পুলিশের কাছ থেকে উদ্ধার করি।

হামিমের বাবা কবির মোল্লা বলেন, ঘটনার সময় তিনি উপস্থিত ছিলেন না। স্থানীয়দের মাধ্যমে জানতে পারলেন যে তার ছেলেকে মারধর করা হয়েছে এবং ফোনটি নেওয়া হয়েছে। ভয়ে তিনি তৎক্ষণাৎ শিশুর চিকিৎসা করাতে পারেননি। পরে ১৩ সেপ্টেম্বর রাতে স্থানীয়দের সহায়তায় ছেলেকে হাসপাতালে নিয়ে আসেন।

অভিযুক্ত এসআই মাসুদুর রহমান দাবি করেছেন, জমিজমা বিরোধের ঘটনায় ছয়হিস্যা গ্রামে পৌঁছালে শিশুটি ভিডিও ধারণ করছিল, কিন্তু মারধরের কোনো ঘটনা ঘটেনি; তিনি শুধু মোবাইল ফোনটি নিয়েছেন। 

বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. নুরজাহান জানান, শিশুকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে, তবে ডান কানে ব্যথা বিষয়ে বিশেষজ্ঞদের দেখানোর পরামর্শ দিয়েছেন। 

বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) আকতারুজ্জামান সরকার বলেন, বিষয়টি জানার পরে মাসুদুর রহমান স্বীকার করেছেন যে, শিশুর মাথা ধরে ঝাঁকি দিয়ে মোবাইল ফোনটি নিয়ে এসেছেন।

স্বদেশ প্রতিদিন/ আরএফ 


আরও সংবাদ   বিষয়:  বাউফল  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close