শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
দশ টাকার প্রলোভনে ছয় বছরের শিশুকে ধর্ষণ
দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫, ৩:৪৬ AM আপডেট: ১৪.০৯.২০২৫ ৩:৪৯ এএম
ফাইল ছবি

ফাইল ছবি

কুমিল্লা দেবিদ্বার উপজেলার জাফরগঞ্জ ইউনিয়নের বারুর গ্রামে দশ টাকার প্রলোভনে ছয় বছরের এক শিশুকে ধর্ষণ করেছে স্থানীয় ফরহাদ হোসেন (১৮) নামের এক যুবক।

ঘটনার পর শিশুটিকে চিকিৎসা না দিয়ে মিমাংসার অজুহাতে ৬ ঘন্টা আটকে রাখার অভিযোগ উঠেছে স্থানীয় একটি প্রভাশালী মহলের বিরুদ্ধে। 

এ ঘটনায় শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে শিশুটির বাবা বাদি হয়ে থানায় মামলা দায়ের করেছেন। 

মামলা ও শিশু পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩ টায় উপজেলার বারুর গ্রামের জব্বার মেম্বারের বাড়ির সাহেব আলীর ছেলে ফরহাদ হোসেন (১৮) একই গ্রামের শিশু শ্রেণীর ছাত্রীকে ১০ টাকার প্রলোভন দেখিয়ে কলা বাগানে নিয়ে ধর্ষণ করে। ওই সময় শিশুটির চিৎকারে স্থানীয়রা ছুটে আসলে ধর্ষক ফরহাদ হোসেন পালিয়ে যায়।

স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে তার বাড়ি নিয়ে আসলে কয়েকজন প্রভাবশালী ব্যক্তি এসে বিষয়টি মিমাংসা করে দিবেন বলে শিশুটির পরিবারকে চাপ প্রয়োগ করে। পরে শিশুটির পরিবার তাকে নিয়ে পালিয়ে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসলে কর্তব্যরত চিকিৎসক  উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

শিশুটির মা বলেন, শুক্রবার বিকাল সাড়ে ৩ টায় ঘটনা হলেও আমার মেয়েকে কোন চিকিৎসা না দিয়ে মিমাংসার অজুহাতে আমাদের বাড়িতে আটকে রাখেন স্থানীয় ব্যক্তিরা। রাতে আমরা মেয়েকে নিয়ে পালিয়ে হাসপাতালে আসি।

চিকিৎসক আবদুল্লাহ আল কাউছার জানান, শিশুটিকে রাত পৌনে ১০ টায় দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে রাতেই কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়।

এ ব্যাপারে দেবিদ্বার থানার ওসি সামছুদ্দিন মোহাম্মদ ইলিয়াস বলেন, শনিবার বিকালে শিশুটির বাবা বাদি হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন। আসামিকে আটক করতে অভিযান চলছে।

স্বদেশ প্রতিদিন/শাহো



আরও সংবাদ   বিষয়:  কুমিল্লা   ধর্ষণ   শিশু  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close