বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      ৬৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি      
রাবি ছাত্রদল নেতার ভিপি পদের মনোনয়ন প্রত্যাহার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫, ৩:৩৪ AM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান মিঠু রাকসু নির্বাচনে স্বতন্ত্র সহ-সভাপতি (ভিপি) পদ থেকে প্রার্থীতা প্রত্যাহার করেছেন। 

শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেট চত্বরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান তিনি।

এসময় মিঠু বলেন, আমি স্বতন্ত্র ভিপি পদের প্রার্থিতা প্রত্যাহার করে নিচ্ছি। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ঘোষিত প্যানেলকে পূর্ণ সমর্থন জানাচ্ছি। তবে, সিনেটে (স্বতন্ত্র) ছাত্র প্রতিনিধি হিসেবে আমার প্রার্থীতা থাকবে। 

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কোনো চাপের কারণে আমি মনোনয়ন প্রত্যাহার করিনি। আমি ছাত্রদলের একটি সাংগঠনিক দায়িত্বে আছি। ছাত্রদল মনে করেছে আমি সাংগঠনিক দায়িত্ব পালন করবো, তাই আমাকে প্যানেলে রাখেনি।

এর আগে, কেন্দ্রীয় ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আমানউল্লাহ আমান গত ৭ সেপ্টেম্বর রাকসু নির্বাচনের জন্য পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেন । সেখানে জায়গা না পাওয়ায় স্বতন্ত্রভাবে মনোনয়ন সংগ্রহ করেন এই নেতা।

স্বদেশ প্রতিদিন/শাহো



আরও সংবাদ   বিষয়:  রাবি   ছাত্রদল  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close