বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
শহীদ মাওলানা নোমানীর জীবন-কর্মের উপর আলোচনা সভা
ভোলা প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫, ৩:২২ AM আপডেট: ১৪.০৯.২০২৫ ৩:২৫ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ভোলায় দুর্বৃত্তদের নৃশংস হামলায় নিহত ইসলামী ঐক্য আন্দোলন ভোলা জেলা শাখার সেক্রেটারি শহীদ মাওলানা আমিনুল হক নোমানীর জীবন-কর্মের উপর আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (১৩ সেপ্টেম্বর) সকাল ১০টায় জেলা পরিষদ মিলনায়তনে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বক্তারা মাওলানা নোমানীর জীবন ও কর্মের প্রশংসা করেন। তারা বলেন, তিনি ভদ্র, নম্র ও আদর্শ আলেম হিসেবে সর্বজন পরিচিত ছিলেন। সারা জীবন ইসলাম ও দ্বীনের পথে খেদমত করেছেন। ইসলামী ঐক্য আন্দোলনের ভোলা জেলা সেক্রেটারি এবং হেফাজতে ইসলাম ভোলা সদর উপজেলার সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। 

এসময় বক্তারা তার আকস্মিক মৃত্যুতে শূন্যতার কথা উল্লেখ করে দ্রুত হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবি জানান।

আলোচনা সভায় প্রধান আরো বক্তব্য রাখেন ইসলামী ঐক্য আন্দোলন কেন্দ্রীয় আমীর ড. মাওলানা ঈশা সাহেদী, ইসলামী ঐক্য আন্দোলন কেন্দ্রীয় নায়েবে আমীর অধ্যক্ষ মুহাম্মদ শওকাত হোসেন, সাবেক অধ্যক্ষ মাওলানা রুহুল আমিন, মাওলানা মুহাম্মদ ইসমাইল ফারুক, ড. মাওলানা ইসমাইল হোসে (বাবলু) ও মাওঃ মুহাম্মদ মোবাশ্বিরুল হক নাঈম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী ঐক্য আন্দোলন ভোলা জেলার আমীর মাওলানা মুহাম্মদ রফিকুল ইসলাম খান এবং উপস্থাপনা করেন কোর্ট জামে মসজিদের খতিব মাওলানা মুহাম্মদ মাকসুদ উল্লাহ আমিনী। দোয়া ও মুনাজাত পরিচালনা করেন ভোলা দারুল হাদিস আলিয়া মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা রুহুল আমিন।


স্বদেশ প্রতিদিন/শাহো



আরও সংবাদ   বিষয়:  আলোচনা সভা   ভোলা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close