বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
নলডাঙ্গায় পুকুর থেকে অজ্ঞাত যুবকের বিবস্ত্র মরদেহ উদ্ধার
সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫, ৯:৫১ পিএম

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার নলডাঙ্গা ইউনিয়নের নামাপাড়া গ্রামে একটি পুকুর থেকে এক অজ্ঞাতনামা (৪০) যুবকের বিবস্ত্র মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকেলে জব্বার কসমেটিক্সের বাড়ি সংলগ্ন আবু সাঈদের পুকুরে মরদেহটি ভাসমান অবস্থায় পাওয়া যায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, পুকুরপাড়ের এক নারী ছাগলকে ঘাস খাওয়াতে গিয়ে হঠাৎ করে পানিতে মরদেহটি দেখতে পান এবং চিৎকার করেন। তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে ঘটনাস্থলে ভিড় করেন। খবর পেয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান থানা পুলিশকে অবহিত করেন।

পরে সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজ উদ্দিন খন্দকার পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থলে পৌঁছান এবং তাঁর উপস্থিতিতে মরদেহটি উদ্ধার করা হয়। এরপর মরদেহের সুরুতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য থানায় নিয়ে যাওয়া হয়।

ওসি তাজ উদ্দিন খন্দকার বলেন, “সুরুতহাল প্রতিবেদনে লাশের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।” 

তিনি আরও জানান, এ প্রতিবেদন লেখা পর্যন্ত মরদেহের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

স্বদেশ প্রতিদিন/কেআইকে


আরও সংবাদ   বিষয়:  নলডাঙ্গা   পুকুর   মরদেহ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close