বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
কুলাউড়ায় রাত পোহালেই বিএনপির কাউন্সিল, ৫ পদে ১৭ প্রার্থী
কুলাউড়া প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫, ১০:১২ পিএম
ফাইল ছবি

ফাইল ছবি

রাত পোহালেই কুলাউড়া বিএনপির কাউন্সিল, ৫ পদে লড়বেন ১৭ প্রার্থী

শনিবার (১৩ সেপ্টেম্বর) কুলাউড়া উপজেলা বিএনপির বহুল প্রত্যাশিত দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে নেতাকর্মীদের মাঝে বিরাজ করছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। ইতোমধ্যে সভাপতি, সিনিয়র সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, সিনিয়র যুগ্ম সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক-এই ৫টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ১৭ জন প্রার্থী।

কাউন্সিল উপলক্ষে উপজেলার ১৩টি ইউনিয়নে ৯২৩ জন কাউন্সিলর তাদের ভোট প্রদান করবেন। গোপন ব্যালটে অনুষ্ঠিতব্য এই নির্বাচনের মাধ্যমে তৃণমূল নেতাকর্মীরা তাদের পছন্দের নেতৃত্ব নির্বাচন করবেন। কাউন্সিল অনুষ্ঠানটি কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।

প্রার্থীরা শেষ মুহূর্তে ভোটারদের দ্বারে দ্বারে প্রচারণা চালিয়ে যাচ্ছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমেও চলছে ব্যাপক প্রচার-প্রচারণা।

সভাপতি পদে লড়ছেন সাবেক সভাপতি শওকতুল ইসলাম শকু ও জয়নাল আবেদীন বাচ্চু; সিনিয়র সহ-সভাপতি পদে আজিজুর রহমান মনির, আব্দুল জলিল জামাল, বদরুল হোসেন খান ও জয়নুল ইসলাম জুনেদ; সাধারণ সম্পাদক পদে শামীম আহমদ চৌধুরী, বদরুজ্জামান সজল ও সুফিয়ান আহমদ; সিনিয়র যুগ্ম সম্পাদক পদে কমর উদ্দিন আহমদ, মইনুল হক বকুল ও সারোয়ার আলম বেলাল এবং সাংগঠনিক সম্পাদক পদে  দেলোয়ার হোসেন, আব্দুল মুক্তাদির মনু, নুরুল ইসলাম ইমন, মহিউদ্দিন স্বপন ও সিপার আহমেদ।

নির্বাচন পরিচালনার জন্য ৫ সদস্যের নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্বে রয়েছেন উপজেলা বিএনপির আহ্বায়ক মো. রেদওয়ান খান।

তিনি জানান, কাউন্সিল আয়োজনের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। কাউন্সিলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. এজেডএম জাহিদ হোসেনসহ কেন্দ্রীয়, বিভাগীয় ও জেলা নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।

দলীয় সূত্রে জানা গেছে, স্বচ্ছ ও অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে এবার তৃণমূল থেকে যোগ্য নেতৃত্ব বেছে নেওয়ার সুযোগ তৈরি হয়েছে। নেতাকর্মীরা বলছেন, এই কাউন্সিল কুলাউড়া বিএনপির রাজনৈতিক গতি ফেরাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


স্বদেশ প্রতিদিন/শাহো 


আরও সংবাদ   বিষয়:  কুলাউড়া   বিএনপি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close