বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
শুক্রবারের মধ্যে ফল প্রকাশের আলটিমেটাম সমন্বিত শিক্ষার্থী জোটের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫, ৭:৩২ পিএম আপডেট: ১২.০৯.২০২৫ ৭:৩৭ PM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

শুক্রবারের (১২ সেপ্টেম্বর) মধ্যেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (জাকসু) নির্বাচনের ফল ঘোষণার আলটিমেটাম দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির-সমর্থিত প্যানেল ‘সমন্বিত শিক্ষার্থী জোট’।  

শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সামনে প্রেস ব্রিফিংয়ে প্যানেলের সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থী মাজহারুল ইসলাম এসব কথা বলেন।

তিনি বলেছেন, ‘আমরা স্পষ্ট ভাষায় জানাতে চাই, আজকের (শুক্রবার) মধ্যে যদি ভোট গণনা শেষ না হয় এবং ফল ঘোষণা না করা হয়, আমরা সর্বোচ্চ অবস্থান নেব। কোনোভাবেই নির্বাচন বানচালের চেষ্টা সফল হতে দেওয়া হবে না।’

মাজহারুল ইসলাম অভিযোগ করে বলেন, ‘বিএনপি-সমর্থিত শিক্ষক ও ছাত্রদল নেতারা নানা অজুহাতে ভোট গণনা প্রক্রিয়া স্থগিত করার ষড়যন্ত্র করছেন।’

তিনি উল্লেখ করেন, ‘ভোট গণনায় ওএমআর বাদ দেওয়ার সিদ্ধান্ত অযৌক্তিক ও অমানবিক। ভোটগ্রহণের দিন অব্যবস্থাপনা ও অনিয়মের সঙ্গে যুক্ত হয়েছিল ছাত্রদলের আগ্রাসী কর্মকাণ্ড, যা নির্বাচনি পরিবেশকে বাধাগ্রস্ত করেছে।’

কিছু শিক্ষকের বিরুদ্ধে নির্বাচনের পরিস্থিতি জটিল করার অভিযোগ এনে এই জিএস প্রার্থী বলেছেন, ‘এই ক্যাম্পাস কোনো শিক্ষকগোষ্ঠীর নয়, কোনো রাজনৈতিক দলের নয়। শিক্ষার্থীরা ৩৩ বছর পর জাকসু নির্বাচন পেয়েছে। তাদের অধিকার প্রয়োগের সুযোগ দিতে হবে।’

উল্লেখ্য, বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ৯ টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত জাকসু নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ওএমআর পদ্ধতিতে গণনার কথা থাকলেও ছাত্রদলসহ কয়েকটি প্যানেলের আপত্তিতে তা ম্যানুয়ালি করা হয়। ফলে নির্বাচনের প্রায় ২০ ঘণ্টা বেরিয়ে গেলেও হল সংসদের ভোট গণনা শেষ করতে পারেনি নির্বাচন কমিশন।


স্বদেশ প্রতিদিন/শাহো


আরও সংবাদ   বিষয়:  আলটিমেটাম   জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়   জাকসু  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close