বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
মহিপুরে অবৈধ ট্রলিং বোটসহ ১৪ জেলে গ্রেপ্তার
পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫, ৭:৩৩ পিএম

পটুয়াখালীর মহিপুরে কোস্ট গার্ডের অভিযানে একটি অবৈধ আর্টিসনাল ট্রলিং বোটসহ ১৪ জন জেলে গ্রেপ্তার হয়েছে।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকালে আলিপুর-মহিপুর মৎস্য বন্দর সংলগ্ন এলাকা থেকে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

কোস্ট গার্ড স্টেশন নিজামপুরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) গভীর রাতে অভিযান পরিচালনা করা হয়। রাত প্রায় ১টার দিকে মহিপুর থানাধীন আলিপুর-মহিপুর এলাকা থেকে অবৈধভাবে মাছ ধরার সময় ট্রলিং বোটসহ ১৪ জন জেলেকে গ্রেপ্তার করা হয়।

তিনি আরও জানান, জব্দকৃত ট্রলিং বোট থেকে সরঞ্জামাদি অপসারণ করা হয়েছে। পরে গ্রেপ্তার জেলেসহ বোটটি আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মহিপুর থানায় হস্তান্তর করা হয়। মৎস্য সম্পদ রক্ষায় কোস্ট গার্ডের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও এ সময় জানান লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক।

মহিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহমুদ হাসান জানান, এ ঘটনায় থানায় মামলা হয়েছে এবং আটক জেলেদের কলাপাড়া আদালতে সোপর্দ করা হয়েছে।

উল্লেখ্য, আর্টিসনাল ট্রলিং বোট দিয়ে মাছ ধরা সামুদ্রিক মাছের প্রজনন ও মজুদকে হুমকির মুখে ফেলে। তাই মৎস্য সম্পদ রক্ষায় সরকার বিভিন্ন সময়ে অভিযানের মাধ্যমে এসব অবৈধ কার্যক্রম দমন করে আসছে। স্থানীয় জেলে সমাজের সচেতন মহল এ ধরনের পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন।



স্বদেশ প্রতিদিন/কেআইকে


আরও সংবাদ   বিষয়:   মহিপুর   অবৈধ   ট্রলিং   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close