বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
হাতুড়ি দিয়ে পিটিয়ে স্বর্ণ অলংকার ও নগদ টাকা লুটের অভিযোগ
রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫, ৭:৫৯ পিএম

রাজবাড়ীর পাংশা উপজেলার হাজরাপাড়া গ্রামে এক ব্যবসায়ীর বাড়িতে ঢুকে হাতুড়ি দিয়ে পিটিয়ে স্বর্ণালংকার ও নগদ টাকা লুটের অভিযোগ উঠেছে।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকালে উপজেলার বাবুপাড়া ইউনিয়নের হাসিনা মঞ্জিলে এ হামলার ঘটনা ঘটে। আহত ব্যবসায়ীর নাম খন্দকার কামরুজ্জামান। বর্তমানে তিনি ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন, তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পরিবার।

ভুক্তভোগীর স্ত্রী হাসিনা বেগম জানান, প্রতিদিনের মতো সকালে হাঁটতে বের হন তিনি। ফিরে এসে দেখতে পান, তার স্বামী রক্তাক্ত অবস্থায় ঘরের ভেতর পড়ে আছেন। স্বামীর কাছ থেকে জানা যায়, মিরাজসহ আরও কয়েকজন বাড়িতে ঢুকে হামলা চালায় এবং স্বর্ণালংকার ও টাকা লুট করে।

হাসিনা বেগম বলেন, “আমি ঘরে ঢুকতেই তারা আমাকেও হাতুড়ি দিয়ে মারার চেষ্টা করে। ঘরে থাকা প্রায় ১০ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা নিয়ে যায় হামলাকারীরা।”

পরে স্থানীয়রা খন্দকার কামরুজ্জামানকে উদ্ধার করে প্রথমে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ঘটনার পর পাংশা মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছে।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, “দিবালোকে এমন ঘটনা এ এলাকায় আগে ঘটেনি। আমরা এ ঘটনার দৃষ্টান্তমূলক বিচার চাই।”

এ বিষয়ে পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন বলেন, “এটি ডাকাতি নয়, তবে মারামারির ঘটনা ঘটেছে। স্বর্ণালংকার ও টাকা নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”


স্বদেশ প্রতিদিন/কেআইকে


আরও সংবাদ   বিষয়:  হাতুড়ি   স্বর্ণ   লুট   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close