মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অর্থায়নের বিতর্ক দিয়ে শুরু হলো কপ-৩১ জলবায়ু সম্মেলন      ● রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে      ● তথ্যসেবা ও জনপ্রিয়তায় এগিয়ে স্বদেশ প্রতিদিন : মজিবুর রহমান চৌধুরী      ● এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ       ● গণহত্যার পর পাসপোর্ট-এনআইডি চাওয়া লজ্জাহীনতার নতুন নমুনা : রিজভী      ● ফেব্রুয়ারির আগে হচ্ছে না পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা      ● টিএসসিতে ককটেল বিস্ফোরণ, দুইজনকে আটক করল ছাত্রদল      ● অক্টোবরে কমেছে মূল্যস্ফীতি       ● বাড়ির গেটের সামনে এসএসসি পরীক্ষার্থীকে বখাটে কিশোরের ছুরিকাঘাত      ● চন্দ্রায় আজমেরী পরিবহনের বাসে আগুন      ● কোর্ট ম্যারেজ সম্পর্কে ইসলাম কী বলে?      ● চীনে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জনের প্রাণহানি      
নবীনগরে প্রধান শিক্ষিকার বিরুদ্ধে গাছ বিক্রির অভিযোগ
নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫, ৬:০৮ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার যশাতুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বহু মূল্যবান গাছ কম টাকায় বিক্রির অভিযোগ উঠেছে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা খালেদা আক্তারের বিরুদ্ধে।

এ ঘটনায় এলাকাবাসীর পক্ষে রীনা আক্তার বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন। 

অভিযোগ সূত্রে জানা যায়, বিদ্যালয়ে নতুন ভবন নির্মাণ কাজে বাধা সৃষ্টি করছিল এমন কয়েকটি পুরাতন আকাশি গাছসহ বিভিন্ন প্রজাতির গাছ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকা তার স্বামী কাজী গিয়াস উদ্দিনকে নিয়ে গোপনে বিক্রি করে দেন। এলাকাবাসীর দাবি, এসব গাছের বাজারমূল্য লক্ষাধিক টাকা হলেও তা খুব অল্প মূল্যে হাতবদল করা হয়েছে। অভিযোগে বলা হয়েছে, বিদ্যালয়ের সরকারি সম্পত্তি অবৈধভাবে বিক্রি করায় তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা জরুরি।

স্থানীয় সাবেক মেম্বার ফুল মিয়া, বর্তমান মেম্বার শাহাবুদ্দিন মামুনসহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিরা এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন। তারা বলেন, বিদ্যালয়ের গাছ শুধু সরকারি সম্পদ নয়, এগুলো গ্রামেরও সম্পদ। অথচ বিষয়টি গোপন রেখে ব্যক্তিগত স্বার্থে বিক্রি করা হয়েছে।

স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা খালেদা আক্তার অভিযোগগুলোকে ষড়যন্ত্রমূলক আখ্যা দিয়ে বলেন, আমার বিরুদ্ধে যদি এসব অভিযোগ প্রমাণিত হয় তবে যেকোনো ধরনের বিচার মাথা পেতে নেব।

উপজেলা নির্বাহী অফিসার রাজীব চৌধুরী অভিযোগের সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

স্বদেশ প্রতিদিন/শাহো


আরও সংবাদ   বিষয়:  নবীনগর   প্রধান শিক্ষিকা   ব্রাহ্মণবাড়িয়া  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close