বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
বদলগাছীতে ডাকাতি: স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুট
বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫, ৬:০০ পিএম

নওগাঁর বদলগাছী উপজেলার আধাইপুর ইউনিয়নের দেউলিয়া হিন্দুপাড়া গ্রামে একটি বসতবাড়িতে ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতেরা পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ লুট করে নিয়ে যায়।

বৃহস্পতিবার  দিবাগত রাত আনুমানিক ১টার দিকেঘটনাটি ঘটেছে।

ভুক্তভোগী গৃহকর্তা পলাশ চন্দ্র জানান, রাতের ওই সময় ৭-৮ জনের একটি ডাকাত দল দেশীয় অস্ত্রসহ তাঁর বাড়িতে হানা দেয়। তারা আলমারির ড্রয়ার ভেঙে প্রায় ১০ ভরি স্বর্ণালঙ্কার এবং নগদ ১৫ হাজার টাকা লুট করে নেয়।

পলাশ চন্দ্র আরও বলেন, “ডাকাতেরা আমাকে মারধরের হুমকি দেয়। আমি প্রাণ ভয়ে ঘরের সব চাবি তাদের হাতে তুলে দেই।”

ঘটনার পর খবর পেয়ে বদলগাছী থানা পুলিশ রাতেই ঘটনাস্থলে পৌঁছায়। শুক্রবার সকালে নওগাঁ জেলা পুলিশ সুপার সামিউল সারোয়ার ঘটনাস্থল পরিদর্শন করেন।

বদলগাছী থানার ওসি (তদন্ত) সাইফুল ইসলাম জানান, “ডাকাতির ঘটনায় একটি চক্রকে চিহ্নিত করতে কাজ চলছে। দ্রুত সময়ের মধ্যে জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।”

স্বদেশ প্রতিদিন/কেআইকে


আরও সংবাদ   বিষয়:  বদলগাছী   ডাকাত   স্বর্ণ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close