বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      ৬৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি      ৪২ বোতল বিদেশি মদসহ আটক ৩      বিগত সরকারের সময়ে কুইক রেন্টালের নামে লুটপাট হয়েছে : ড. এম এ কাইয়ুম      আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী       নভেম্বর-ডিসেম্বরে ভোট নয়, জানুয়ারিতে স্থানীয় নির্বাচন: ইসি      বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম      ‘বাকেরের ফাঁসি’ ঠেকাতে রাস্তায় নেমেছিল মানুষ      মানুষ ও প্রাণীর নীরব বন্ধনের গল্প ‘হার্ট অব দ্য বিস্ট’-এ      শুধু শিক্ষিত হলেই হবে না, দায়িত্বশীল হতে হবে: ডেপুটি স্পিকার      
বিএনপি-জাপা ছাড়লেন ৫০ নেতাকর্মী, যোগ দিলেন জামায়াতে
পিরোজপুর প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫, ৬:০৯ পিএম

পিরোজপুরের নাজিরপুরে বিএনপি ও জাতীয় পার্টির রাজনীতি থেকে সরে এসে জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন দুই দলের অর্ধশতাধিক নেতাকর্মী। এর মধ্যে রয়েছেন জাতীয় পার্টির নাজিরপুর উপজেলা সাধারণ সম্পাদক ও সদর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আল আমিন খান এবং বিএনপির স্বেচ্ছাসেবক দলের উপজেলা যুগ্ম আহ্বায়ক মো. ইসরাফিল হাওলাদার।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকাল ১০টায় নাজিরপুর দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে ও মাওলানা আবু দাউদের সঞ্চালনায় আয়োজিত প্রতিনিধি সমাবেশে তারা আনুষ্ঠানিকভাবে জামায়াতের সহযোগী সদস্য পদ গ্রহণ করেন। এ সময় আরও ৪০ থেকে ৫০ জন বিএনপি ও জাতীয় পার্টির নেতাকর্মী জামায়াতে যোগ দেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন পিরোজপুর-১ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাসুদ সাঈদী। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন জেলা আমির অধ্যক্ষ তাফাজ্জল হোসেন ফরিদ। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আব্দুর রাজ্জাক, উপজেলা জামায়াতের সেক্রেটারি অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা কাজী মোসালেহ উদ্দিন, উপজেলা যুব বিভাগের সভাপতি মো. মোস্তাফিজুর রহমান, সেক্রেটারি সিফাতুল্লাহ বিন বেলালী, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মো. মাফুজুর রহমান, উপজেলা শিবির সভাপতি মো. আবু হানিফ ও সেক্রেটারি সাকিবুল ইসলাম প্রমুখ।

যোগদান উপলক্ষে বক্তব্যে মো. ইসরাফিল হাওলাদার বলেন, আমি একজন মুসলমান। সমাজে দ্বীন প্রতিষ্ঠা করা আমার কর্তব্য। আমি চাই দেশে ইসলাম প্রতিষ্ঠিত হোক। জাতীয়তাবাদী দল বিএনপির আদর্শ ইসলামী আদর্শে ভিত্তিক নয়, তাই আমি দলটি ছেড়ে জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছি। সারা জীবন ইসলামকে ধারণ করে বেঁচে থাকতে চাই।


স্বদেশ প্রতিদিন/কেআইকে


আরও সংবাদ   বিষয়:  বিএনপি   জাপা   জামায়াত  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close