প্রকাশ: শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫, ১:০৭ পিএম

নরসিংদীর পলাশ উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে রোকন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকাল ৯টায় পলাশ আলিম মাদ্রাসা সম্মেলন কক্ষে এ আয়োজন করা হয়।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী-২ (পলাশ) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী উপাধ্যক্ষ মাওলানা আমজাদ হোসেন। সভাপতিত্ব করেন পলাশ উপজেলা আমির আবুল কাশেম সিকদার।
বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন নরসিংদী জেলা সূরা সদস্য মোহাম্মদ সৈয়দুজ্জামান এবং ঘোড়াশাল পৌরসভা আমির অধ্যাপক ইসমাইল খায়েরী।
বক্তারা জাতীয় নির্বাচনকে সামনে রেখে দলের করণীয়, জনগণের কল্যাণ ও ইসলামী মূল্যবোধভিত্তিক সমাজ গঠনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।
তারা বলেন, ইসলামী আদর্শ অনুসরণ করেই একটি ন্যায়ভিত্তিক ও কল্যাণমুখী সমাজ গড়ে তোলা সম্ভব। বক্তারা আরও আশাবাদ ব্যক্ত করেন, “ইনশাআল্লাহ, আগামীর পলাশ হবে উন্নয়ন, ন্যায় ও কল্যাণের এক উজ্জ্বল দৃষ্টান্ত।”
স্বদেশ প্রতিদিন/কেআইকে