বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
দাপুটে জয়ে এশিয়া কাপ মিশন শুরু বাংলাদেশের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫, ১:৩১ AM

এবারের এশিয়া কাপে দাপুটে সূচনা করেছে বাংলাদেশ ক্রিকেট দল। টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে হংকংকে রীতিমতো উড়িয়ে দিয়েছে লিটন দাসের নেতৃত্বাধীন টাইগাররা। আবুধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটি বাংলাদেশ জেতে ১৪ বল ও ৭ উইকেট হাতে রেখে।

প্রথমে ব্যাট করতে নেমে হংকং নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে তোলে ১৪৩ রান। জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ঝড়ো করলেও বাংলাদেশ শুরুর দিকেই দুই ওপেনারকে হারায়। পারভেজ হোসেন ইমন ১৯ রান ও তানজিদ হাসান তামিম ১৪ রান করে ফেরেন সাজঘরে। তবে এরপর লিটন দাস ও তাওহিদ হৃদয় দায়িত্ব নিয়ে ব্যাটিং করেন। ৩৯ বলে ৫৯ রানের ইনিংস খেলে লিটন আউট হলেও দলকে জয়ের খুব কাছে নিয়ে যান তিনি। শেষ পর্যন্ত অপরাজিত থেকে ম্যাচ শেষ করেন হৃদয় ও জাকের আলী অনিক।

বাংলাদেশি বোলাররা শুরু থেকেই হংকংয়ের ওপর চাপ সৃষ্টি করেন। দ্বিতীয় ওভারেই তাসকিন আহমেদ উইকেট তুলে নেন। এরপর বাবর হায়াতকে দুর্দান্ত এক ডেলিভারিতে বোল্ড করে আলোচনায় আসেন তরুণ পেসার তানজিম হাসান সাকিব। তিনিই পরে ফেরান জিসান আলিকে। অন্যদিকে মোস্তাফিজুর রহমান দেখান চমৎকার ফিল্ডিং দক্ষতা—ঝাঁপিয়ে পড়ে তালুবন্দি করেন এক দুরূহ ক্যাচ।

শেষদিকে রিশাদ হোসেন ১৯তম ওভারের শেষ দুই বলে টানা দুই উইকেট তুলে নিয়ে হংকংকে বড় সংগ্রহ গড়তে দেননি। ২০তম ওভারের দ্বিতীয় বলেই তাসকিন ফেরান এইজাজ খানকে। শেষ পর্যন্ত হংকংয়ের ইনিংস থামে ১৪৩ রানে।

বাংলাদেশের হয়ে তানজিম সাকিব, তাসকিন আহমেদ ও রিশাদ হোসেন প্রত্যেকে ২টি করে উইকেট নেন। হংকংয়ের হয়ে আতিফ ইকবাল নেন ২ উইকেট। শুরুটা যেভাবে হলো, তাতে এবারের এশিয়া কাপে বাংলাদেশের ভক্তদের প্রত্যাশা আরও বেড়ে গেল।

স্বদেশ প্রতিদিন/ আরএফ


আরও সংবাদ   বিষয়:  এশিয়া কাপ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close