বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
বিহারের পর আসাম, ভারতেও ছাত্র আন্দোলনের ঢেউ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫, ১:৩৫ AM

নেপালের ছাত্র আন্দোলনে সরকার পতনের প্রেক্ষাপটে প্রতিবেশী ভারতেও উত্তেজনা ছড়িয়ে পড়েছে। বিভিন্ন রাজ্যে ভিন্ন ভিন্ন দাবিতে রাস্তায় নামছে মানুষ। গত ৯ সেপ্টেম্বর চাকরিপ্রত্যাশীদের আন্দোলনে বিহারের বিভিন্ন এলাকা অচল হয়ে পড়েছিল। এবার আন্দোলনের দাবানল ছড়িয়ে পড়েছে আসামে।

১০ সেপ্টেম্বর বুধবার সন্ধ্যায় আসামের তিনসুকিয়া জেলায় রাজপথে নামে মোড়ান সম্প্রদায়ের প্রায় ২০ হাজার মানুষ। তাদের দাবি— অবিলম্বে ‘তফসিলি উপজাতি’ (এসটি) মর্যাদা দিতে হবে। অল মোড়ান স্টুডেন্টস ইউনিয়ন (এএমএসইউ)-এর নেতৃত্বে শুরু হওয়া এই আন্দোলন প্রথমে তালাপ, কাকোপাথার ও মার্ঘেরিটায় কর্মসূচি পালনের মাধ্যমে গতি পায়। পরে তা বিশাল সমাবেশে রূপ নেয় তিনসুকিয়া শহরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ১৩ সেপ্টেম্বরের আসাম সফরের ঠিক আগে এই বিক্ষোভ স্থানীয় রাজনীতিতে বড়সড় চাপ সৃষ্টি করেছে।

বিক্ষোভ মিছিলটি কড়া নিরাপত্তার মধ্যে শুরু হয় বরগুড়ি ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউটের মাঠ থেকে। নারী-পুরুষ নির্বিশেষে হাজারও মানুষ এতে যোগ দেন। সমাবেশে এএমএসইউ সভাপতি পোলিন্দ্র বরা অভিযোগ করেন, মোদী সরকার ক্ষমতায় আসার ১০০ দিনের মধ্যে মোড়ানসহ আরও পাঁচটি সম্প্রদায়কে এসটি মর্যাদা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু এক দশক কেটে গেলেও প্রতিশ্রুতি পূরণ হয়নি। তিনি হুঁশিয়ারি দেন, ২০২৬ সালের নির্বাচনের আগে দাবি পূরণ না হলে আরও কঠোর আন্দোলনে যাওয়া হবে।

বিক্ষোভকারীরা সরকারকে ৭২ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন। স্পষ্ট পদক্ষেপ না নিলে ১৫ সেপ্টেম্বর থেকে তারা অর্থনৈতিক অবরোধ শুরু করবেন বলে ঘোষণা দেন। একই সুরে এএমএসইউ সাধারণ সম্পাদক জয়কান্ত মোড়ান বলেন, কংগ্রেস, এজিপি এবং বিজেপি— তিন পক্ষই বছরের পর বছর মোড়ান সম্প্রদায়কে শুধু রাজনৈতিক স্বার্থে ব্যবহার করেছে। তিনি অভিযোগ করেন, যথেষ্ট হয়েছে, এবার ন্যায়বিচার চাই।

মোদীর আসন্ন সফরের প্রাক্কালে মোড়ান নেতারা দাবি করেছেন, প্রধানমন্ত্রীর মুখ থেকেই প্রতিশ্রুতি পূরণের সময়সীমা জানতে চান তারা। বিক্ষোভ শেষে তিনসুকিয়ার চারিআলিতে আরও একটি প্রতিবাদ সভা হয়, যেখানে ছাত্রনেতারা আন্দোলনকে দীর্ঘস্থায়ী ও ঐক্যবদ্ধভাবে চালিয়ে যাওয়ার আহ্বান জানান।

স্বদেশ প্রতিদিন/ আরএফ 


আরও সংবাদ   বিষয়:  বিহার  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close