বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে
অনশনরত ছয় শিক্ষার্থী অসুস্থ, তিনজন হাসপাতালে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫, ১২:২৮ AM

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির পদত্যাগসহ সাত দফা দাবিতে অনশনরত শিক্ষার্থীদের মধ্যে ছয়জন অসুস্থ হয়ে পড়েছেন। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে তাঁদের শারীরিক অবস্থার অবনতি ঘটে। এদের মধ্যে তিনজনকে বিশ্ববিদ্যালয় চিকিৎসাকেন্দ্রে ভর্তি করা হয়েছে।

অসুস্থদের মধ্যে আছেন নারী অঙ্গনের সংগঠক সুমাইয়া শিকদার, বিপ্লবী ছাত্র মৈত্রীর জশদ জাকির এবং গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের সংগঠক ধ্রুব বড়ুয়া। চিকিৎসাকেন্দ্রের জরুরি বিভাগের ইনচার্জ মো. শুভ জানিয়েছেন, দীর্ঘ অনশনের কারণে তাঁদের রক্তচাপ নেমে গেছে এবং শারীরিক দুর্বলতা দেখা দিয়েছে। বর্তমানে তাঁদের স্যালাইন দেওয়া হচ্ছে।

চিকিৎসাকেন্দ্রে থাকা শিক্ষার্থীরা অভিযোগ করেছেন, মেডিকেলে পর্যাপ্ত চিকিৎসক নেই এবং অ্যাম্বুলেন্সের সংকটের কারণে অসুস্থদের রিকশায় করে আনা হয়েছে। চারুকলা বিভাগের শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস বলেন, প্রশাসন শিক্ষার্থীদের ন্যায্য দাবি মেনে নিচ্ছে না, অথচ তাঁদের শারীরিক অবস্থার ক্রমাগত অবনতি ঘটছে।

এদিকে প্রক্টর অফিসের সামনে আরও কয়েকজন অনশনরত শিক্ষার্থীকে স্যালাইন দেওয়া হচ্ছে। তাঁদের মধ্যে রয়েছেন পাহাড়ি ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক সুদর্শন চাকমা, বিপ্লবী ছাত্র মৈত্রীর নেতা আহমেদ মুগ্ধ এবং ছাত্র যুব আন্দোলনের সংগঠক ঈশা দে।

শিক্ষার্থীরা জানিয়েছেন, প্রক্টরিয়াল বডির পদত্যাগ না হওয়া পর্যন্ত তাঁরা অনশন চালিয়ে যাবেন। অপরদিকে প্রশাসনের দাবি, শিক্ষার্থীদের সঙ্গে আলোচনার চেষ্টা করা হলেও তাঁরা তা প্রত্যাখ্যান করেছেন। এর আগে ৩০ ও ৩১ আগস্ট স্থানীয় বাসিন্দাদের সঙ্গে সংঘর্ষে অন্তত ২০০ শিক্ষার্থী আহত হন। ওই ঘটনার পর থেকেই ‘অধিকার সচেতন শিক্ষার্থীবৃন্দ’ প্রক্টরিয়াল বডির পদত্যাগ ও শিক্ষার্থীদের নিরাপত্তাসহ সাত দফা দাবি জানিয়ে আন্দোলন করে আসছে।


স্বদেশ প্রতিদিন/ আরএফ 


আরও সংবাদ   বিষয়:  চট্টগ্রাম   বিশ্ববিদ্যালয়  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close