বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
ভোট বয়কট করে ছাত্রদলের প্রতিবাদ মিছিল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫, ৯:৫৬ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে ভোট বর্জন করে মিছিল করেছে ছাত্রদল।

আজ বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের নতুন কলাভবন এলাকা থেকে ছাত্রদলের নেতাকর্মীরা প্রতিবাদ মিছিল শুরু করেন। মিছিলটি সিনেট ভবন ও ট্রান্সপোর্ট এলাকা ঘুরে চৌরঙ্গীতে শেষ হয়।

মিছিলে ছাত্রদলের নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন, যেমন “প্রহসের জাকসু, মানি না মানবো না”, “জিয়ার সৈনিক, এক হওয়াও লড়াই করো”, “বয়কটা বয়কট, জাকসু বয়কট”। মিছিলের পর ছাত্রদল নেতারা দাবি জানান, প্রহসের জাকসু নির্বাচন বাতিল করা হোক এবং নতুন নির্বাচন কমিশন গঠন করে অংশগ্রহণমূলক ও নিরপেক্ষ নির্বাচন করানো হোক।

ভোটগ্রহণ সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলে। ভোটগ্রহণ শেষ হওয়ার আগে ছাত্রদল সমর্থিত প্যানেল ভোট বর্জন করে। তারা অভিযোগ করেন, জামায়াত সরবরাহ করা ব্যালটে ভোট গ্রহণ, পোলিং এজেন্টদের কেন্দ্রে ঢুকতে না দেওয়া, প্রার্থীদের কেন্দ্র পরিদর্শনে বাধা, ফজিলাতুন্নেছা হলে জাল ভোট এবং ভিপি প্রার্থীকে হেনস্থা করা হয়েছে।

এছাড়া, ফজিলাতুন্নেসা হলে ছাত্রদলের ভিপি প্রার্থীর কেন্দ্রে প্রবেশের কারণে বেলা ১২টার পর ভোটগ্রহণ ঘণ্টাখানেক বন্ধ থাকে। তাজউদ্দীন ও জাহানারা ইমাম হলেও উত্তেজনা দেখা দেয়।

সন্ধ্যা ৬টার পর আনুষ্ঠানিকভাবে ভোট গণনা শুরু হয়। ম্যানুয়াল পদ্ধতিতে গণনা হওয়ায় ফলাফল আসতে পারে শুক্রবার (১২ সেপ্টেম্বর) দুপুর পর্যন্ত। নির্বাচনের সময় ক্যাম্পাসে অবৈধভাবে অবস্থানের অভিযোগে ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সভাপতি হাফিজুর রহমান সোহানকেও আটক করা হয়।


স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  জাকসু   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close