বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
কুয়েট শিক্ষার্থীদের তিন দফা দাবিতে বিভাগীয় মহাসমাবেশ
কুয়েট প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫, ২:৫৭ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) শিক্ষার্থীদের বৃহৎ অংশগ্রহণে একটি বিভাগীয় মহাসমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে। 

আগামীকাল শুক্রবার (১২ই সেপ্টেম্বর) শিববাড়িতে জুম্মার নামাজের পর এই সমাবেশ আয়োজন করা হবে।

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) আয়োজিত এই সমাবেশে খুলনা বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, খুলনা মেডিকেল কলেজ, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ আশেপাশের সকল বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল শিক্ষার্থীরা অংশগ্রহণ করবেন।

প্রকৌশলী অধিকার আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক রাহাতুল ইসলাম বলেন, “দীর্ঘদিন ধরে আমরা প্রকৌশল শিক্ষার্থীদের জন্য তিন দফা দাবিতে শান্তিপূর্ণ আন্দোলন চালাচ্ছি। তবে এখনও আমাদের দাবি পূর্ণভাবে বাস্তবায়িত হয়নি। তাই খুলনায় এই বিভাগীয় সমাবেশের আয়োজন করা হয়েছে।”

মহাসমাবেশের আয়োজনের অনুমতি দিয়েছে খুলনা মেট্রোপলিটন পুলিশ এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার বিষয়েও আশ্বাস দেওয়া হয়েছে। জানা গেছে, মহাসমাবেশের একদিন আগে বৃহস্পতিবার থেকে কুয়েটের সাবেক শিক্ষার্থীরা (অ্যালামনাই) অংশগ্রহণ করবেন। কুয়েট প্রশাসন রানিং ব্যাচের শিক্ষার্থীদের জন্য সমাবেশে যাতায়াতের জন্য বাসের ব্যবস্থা করেছে। এর আগে কুয়েট ছাত্রকল্যাণ পরিচালকের কার্যালয়ও প্রকৌশল শিক্ষার্থীদের তিন দফা দাবিকে সমর্থন জানিয়েছে।

প্রকৌশল শিক্ষার্থীদের তিন দফা দাবি হলোঃ

১) ইঞ্জিনিয়ারিং ৯ম গ্রেড বা সহকারী প্রকৌশলী বা সমমান পদে যোগদানের জন্য সকলকে নিয়োগ পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হতে হবে এবং ন্যূনতম বিএসসি ডিগ্রিধারী হতে হবে। কোটার মাধ্যমে পদোন্নতি দেওয়া যাবে না, এমনকি অন্য নামে সমমান পদ তৈরি করেও পদোন্নতি দেওয়া যাবে না।

২) টেকনিক্যাল ১০ম গ্রেড বা উপ-সহকারী প্রকৌশলী বা সমমান পদের নিয়োগ পরীক্ষা ডিপ্লোমা ও বিএসসি ডিগ্রিধারীদের উভয়ের জন্য উন্মুক্ত করতে হবে।

৩) ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি ডিগ্রি ছাড়া প্রকৌশলী পদবি ব্যবহারকারীদের বিষয়ে যথাযথ আইনি পদক্ষেপ নিতে হবে। নন-অ্যাক্রিডিটেড বিএসসি ইঞ্জিনিয়ারিং কোর্সগুলোকে আইইবি ও বিএইটিই-এর নিয়ম অনুযায়ী যথাযথভাবে অ্যাক্রিডেশনের আওতায় আনতে হবে।


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  খুলনা   প্রকৌশল   মহাসমাবেশ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close