বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
প্রতিবেশী দেশগুলোতে দেখুন কী ঘটছে : ভারতের সুপ্রিম কোর্ট
প্রকাশ: বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫, ১০:১৬ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

নেপাল ও বাংলাদেশে তরুণ প্রজন্মের আন্দোলনের পর সরকার পতনের প্রসঙ্গ উল্লেখ করে ভারতের ক্ষমতাসীন বিজেপি সরকারকে সতর্ক করেছে দেশটির সুপ্রিম কোর্ট। 

আজ বুধবার (১০ সেপ্টেম্বর) দুপুরে এক শুনানির সময় প্রধান বিচারপতি বি আর গাভাই এ মন্তব্য করেন।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, রাষ্ট্রপতির রেফারেন্স সংক্রান্ত এক শুনানিতে বাংলাদেশ ও নেপালের সাম্প্রতিক ঘটনাবলি নিয়ে কথা বলেন প্রধান বিচারপতি। 

এর আগে, ১২ এপ্রিলের এক আদেশে রাজ্য সরকারের বিল অনুমোদনে সময়সীমা বেঁধে দিয়েছিল সুপ্রিম কোর্ট।

প্রধান বিচারপতি বি আর গাভাই বলেন, সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি জনস্বার্থে যেকোনও গুরুত্বপূর্ণ আইনি বিষয়ে সুপ্রিম কোর্টের মতামত চাইতে পারেন। ‘‘আমরা আমাদের সংবিধান নিয়ে গর্বিত,’’ যোগ করেন তিনি।

সেই সময় নেপালে মাত্র ৪৮ ঘণ্টা আগে শুরু হওয়া দুর্নীতিবিরোধী আন্দোলনে ২১ জন নিহত হওয়ার ঘটনাও উল্লেখ করেন তিনি। 

তিনি বলেন, দেখুন, আমাদের প্রতিবেশী দেশগুলোতে কী ঘটছে। নেপালে কী ঘটছে, আমরা দেখেছি।

এ সময় সুপ্রিম কোর্টের আরেক বিচারপতি বিক্রম নাথও গত বছর বাংলাদেশের ছাত্র-জনতা নেতৃত্বাধীন আন্দোলনের প্রসঙ্গ তোলেন। তিনি বলেন, হ্যাঁ, বাংলাদেশেও...।

উল্লেখ্য, গত বছরের আগস্টে সরকারি চাকরিতে কোটাব্যবস্থার বিরুদ্ধে দেশজুড়ে তীব্র আন্দোলনের মুখে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পালিয়ে যেতে বাধ্য হন। ওই সময় বিক্ষোভকারীরা গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনায় ভাঙচুর চালান এবং প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনেও হামলা হয়। পরে শান্তিতে নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা নেয়।

অন্যদিকে, গত সোমবার নেপালে সামাজিক যোগাযোগমাধ্যমে নিষেধাজ্ঞা প্রত্যাহার ও দুর্নীতির বিরুদ্ধে তরুণদের আন্দোলন শুরু হলে দেশজুড়ে সহিংস পরিস্থিতি তৈরি হয়। মাত্র দুই দিনের মধ্যেই প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি পদত্যাগে বাধ্য হন।


সূত্র: এনডিটিভি

স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  ভারত  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close